নিউইয়র্কে স্টার্লিং-বাংলাবাজার এলাকায় চাঁদ রাত মেহেদী মেলা
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে স্টার্লিং-বাংলাবাজার এলাকায় চাঁদ রাত মেহেদী মেলা বসছে। বেশ ক’বছর ধরেই চলছে জমজমাট এ উৎসব। ঈদের আগের দিন অনুষ্ঠিত হয় এ মেলা।
যুক্তরাষ্ট্রে এবার পবিত্র ঈদুল ফিতর ১৫ জুন শুক্রবার অথবা ১৬ জুন শনিবারে উদযাপিত হবে। শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হলে আগামী বৃহষ্পতিবার চাঁদ রাত মেহেদী মেলা বসবে। আর ১৬ জুন শনিবারে ঈদ উদযাপিত হলে চাঁদ রাত মেহেদী মেলা বসবে আগের দিন শুক্রবার।
স্টার্লিং-বাংলাবাজার এভিনিউর এশিয়ান ড্রাইভিং স্কুলের সামনে মেহেদী মেলা

স্টার্লিং-বাংলাবাজার এভিনিউর এশিয়ান ড্রাইভিং স্কুলের সামনে আয়োজন করা হয়েছে চাঁদ রাত মেহেদী মেলা। তানিয়া বিউটি সেলুন এ মেলার আয়োজন করতে যাচ্ছে। এতে শুধু মেহেদী উৎসব নয়, কাপড়, গয়নাগাটি এবং খাবারের স্টলও বসবে। সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এতে বেশ ক’জন স্বনামখ্যাত শিল্পী সঙ্গীত পরিবেশ করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এশিয়ান ড্রাইভিং স্কুলের সৌজন্য এ অনুষ্ঠান বিকেল থেকে শুরু হয়ে চলবে মধ্য রাত পর্যন্ত। তানিয়া বিউটি সেলুনের কর্ণধার কন্ঠশিল্পী শারমিন তানিয়া জানান, বাংলাদেশের ইতিহাসের স্বাক্ষী শহীদ মিনার ও জাতীয় স্মুতিসৌধের বিশাল প্রতিকৃতির সামনে বসবে তাদের মেহেদি উৎসব। যেখানে আসলেই বেশী বেশী মনে পড়বে দেশকে । তিনি বলেন, একটি দেশের সংস্কৃতি সে দেশের গুরুত্বপূর্ন অংশ। চাঁদরাতে মেহেদি উৎসব আমাদের দেশে সুপ্রাচীন কাল থেকে চলে আসছে। এর ধারাবাহিকতা বজায় রাখতেই মূলত: আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। এর মধ্য দিয়ে বাংলাদেশকে তুলে ধরতে চাই প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মননে।
“তানিয়া বিউটি সেলুন” এর পক্ষ থেকে ফেইসবুকে আমন্ত্রন জানিয়ে বলা হয়, প্রতি বছরের মতো এবারও “তানিয়া বিউটি সেলুন” আপনাদের নিয়ে মেহেদী মেলা উদযাপন করতে যাচ্ছে! ঈদের আগের দিন তানিয়া বিউটি সেলুনের সামনে। থাকছে খাবার স্টল, কেনাকাটার স্টল আর গান বাজনা, সাথে তো মেহেদী থাকছেই। সময় : বিকাল ৪ টা থেকে রাত ২ টা। আপনাদের অফুরন্ত ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে “তানিয়া বিউটি সেলুন”। এর জন্যে “এশিয়ান মাল্টি সার্ভিস” আপনাদের প্রতি কৃতজ্ঞ!!
আল আকসা রেষ্টুরেন্টের সামনে মেহেদী মেলা

স্টার্লিং-বাংলাবাজার এভিনিউ এলাকায় বর্ণাঢ্য আয়োজনে আরেকটি চাঁদ রাত মেহেদী উৎসব অনুষ্ঠিত হবে আল আকসা রেষ্টুরেন্টের সামনে। জমজমাট এ মেহেদী উৎসবের আয়োজক নারী নেত্রী মাকসুদা আহমদ। তিনি বেশ ক’বছর যাবতই চাঁদ রাত মেহেদী মেলা করে আসছেন। মাকসুদা আহমদ জানান, বর্ণিল এ আয়োজনে প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম বাংলাদেশের ঐতিহ্যবাহি কৃষ্টি কালচারকে জানতে পারবে। আশা করছি বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী মেহেদী উৎসবে মেতে ওঠবেন। প্রবাসের জনপ্রিয় শিল্পীরা এখানে সঙ্গীত পরিবেশন করবেন। গভীর রাত পর্যন্ত চলবে এ অনুষ্ঠানমালা।
এদিকে, মাকসুদা আহমদ তার ফেইসবুকে আমন্ত্রন জানিয়ে বলেন, বন্ধুরা, আসছে চাঁদ রাত। সেই রাতে আমরা রাঙাবো তোমাদের হাত! নো কন্ডিশন! নো প্রেমন্ট!! এক কথায় একদম ফ্রি!!!
সাথে থাকছে গান, ফান, পান বিভিন্ন সামগ্রীর স্টল। যেমন, জামা-কাপড়, জুয়েলারী এবং খাবার।
কাছের ও দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ…
সময়ের সাথে ঈদ আয়োজনে আমরা আছি আপনাদেরই পাশে।
অগ্রীম ঈদ শুভেচ্ছা ও ভালোবাসা।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!