Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

চাঁদ দেখা সাপেক্ষে যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর শুক্রবার অথবা শনিবার

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: June 11, 2018 | 2:44 AM

সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে এবার পবিত্র ঈদুল ফিতর ১৫ জুন শুক্রবার অথবা ১৬ জুন শনিবারে উদযাপিত হবে। পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ মাঈনুল ইসলাম ও বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে যুক্তরাষ্ট্রে এবার পবিত্র ঈদুল ফিতর ১৫ জুন শুক্রবার অথবা ১৬ জুন শনিবারে উদযাপিত হবে। তবে ১৫ জুন শুক্রবারই ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। আর শুক্রবার ঈদ না হলে শনিবারে (চাঁদ দেখা না গেলেও) ঈদ উদযাপিত হবে।


যুক্তরাষ্ট্রে লোকাল ও গ্লোবাল মুনসাইটিং মতাদর্শের কারণে এবার পবিত্র ঈদুল ফিতর একই দিনে উদযাপিত না হওয়ার সম্ভাবনা বেশি বলে জানা গেছে।
নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে প্রবাসীদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘ সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতর বিভিন্ন শহরে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের মাঝে ব্যাপক আনন্দ উদ্দীপনার সৃষ্টি করে। নিউইয়র্কসহ বিভিন্ন স্টেটে বসবাসরত মুসলমানগণ স্বপরিবারে নিকটস্থ মসজিদ ও খোলা মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, নিউইয়র্কে ঈদ উপলক্ষে স্কুল ছুটি থাকায় শিক্ষার্থিরা ঈদ আনন্দ উপভোগ করে আসছে পূর্ব থেকেই।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিউইয়কসর্হ যুক্তরাষ্ট্রে এবার অধিকাংশ ঈদ জামায়াত সকাল ৮ থেকে সাড়ে সকাল ১০ টার মধ্যে অনুষ্ঠিত হবে। আবহাওয়া ভাল থাকায় অধিকাংশ ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে খোলা আকাশের নিচে।
আবহাওয়া বিভাগের তথ্য মতে, নিউইয়র্ক এবং পার্শ্ববর্তি রাজ্যেগুলোতে এবার আবহাওয়াও থাকবে চমৎকার। আবহাওয়া ভাল থাকায় অধিকাংশ ঈদ জামায়াত খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঈদ জামায়াত গুলোতে প্রবাসীদের ঢল নামবে বলেও আশা করা হচ্ছে।
এদিকে, সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদের নামাজ আদায়ের জন্য বিভিন্ন মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রশাসনের প্রতি বিশেষ নিরাপত্তা ব্যবস্থার জন্য অনুরোধ জানান হয়েছে।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV