নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি অব বঙ্কস’র ইফতার মাহফিল ও শপথ গ্রহণ অনুষ্ঠান
https://www.facebook.com/USANewsNY/videos/2260696660614787/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব বঙ্কস’র ইফতার ও দোয়া মাহফিল। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের ষ্ট্রারলিং-বাংলাবাজার এলাকার খলিল বিরিয়ানী হাউজে গত ১০ জুন রোববার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে সংগঠনের কার্যকরী কমিটির নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণও অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মাহবুব আলম নতুন কার্যকরী কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান। এসময় নির্বাচন কমিশনার রফিকুল ইসলামও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সাহেদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটি অব বঙ্কস’র উপদেষ্টা আব্দুর রব দলা মিয়া, মো. আব্দুল মুহিত, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, পাকচেস্টার ফ্যামেলি ফার্মেসীর কর্ণধার গৌরব কোঠারি, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল বাছির খান, কমিউনিটি এক্টিভিস্ট সোলেমান আলী, এস আর লিঙ্কন, মেহের চৌধুরী, নুরুল আহিয়া, জয়নাল আবেদীন, আব্দুল মনাফ, কাজী অদুদ, শাহ রাহিম শ্যামল, জুঁই ইসলামসহ বাংলাদেশী কমুনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অভিষিক্ত কর্মকর্তারা হলেন : সভাপতি সাহেদ আহমদ, সহ সভাপতি তৌকিকুর রহমান ফারুক, সৈয়দা মাহমুদা কবির ও মো. সামাদ মিয়া জাকের, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সহ সাধারণ সম্পাদক মো: ইমরান আলী, কোষাধ্যক্ষ মোহাম্মদ এ ফজর, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কে সোহেল, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিকা মন্ডল, প্রচার সম্পাদক মোহাম্মদ বি মিয়া, দপ্তর সম্পাদক গোলাম মুহিত, সাহিত্য ও

সাংস্কৃতিক সম্পাদক কাজীরুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক ফয়ছল আহমদ চৌধুরী, মেম্বার সেক্রেটারী মোহাম্মদ বি রাশিত চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ আই হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদাউস, কার্যকরী সদস্য : আব্দুল বাছির খান, প্রফেসর আমিনুল হক (চুন্নু), মোহাম্মদ এইচ মোল্লা, শ্যামল কে চন্দ, রুহেল চৌধুরী, শিহাব মিয়া, মোহাম্মদ এস কবির এবং কবি জুলী রহমান।


ইফতার মাহফিল ও দোয়া মুনাজাত পরিচালনা করেন মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতী। দোয়া মুনাজাতে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়। বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ অনুষ্ঠানে।
উল্লেখ্য, গত ১৩ মে রোববার সন্ধ্যায় নিউইয়র্কে ব্রঙ্কসের ষ্ট্রারলিং-বাংলাবাজার এভিনিউ’র মামুন’স টিউটোরিয়ালে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion