যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদনে রেকর্ড : বিশ্ববাজারে কমেছে দর, বেড়েছে চাহিদা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানী তেলের দর কমেছে। বুধবার যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমান অপরিশোধিত জ্বালানী উৎপাদিত হয়েছে। এরই প্রভাব পড়েছে বিশ্ববাজারে। কমেছে জ্বালানী তেলের দর, বেড়েছে চাহিদা।
বৃহস্পতিবার আন্তর্জাতিক মান সময় ১২টা ৪৬মিনিটে প্রতিব্যারেল অপরিশোধিত জ্বালানির (ব্রেন্ট ক্রুড) দাম ছিলো ৭৬.৪৬ ডলার। যা আগের দরের থেকে ২৮ সেন্টস বা ০.৪ শতাংশ কম। এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রতি ব্যারেল ইন্টারমিডিয়েট ক্রুড ৬ সেন্ট দর হারিয়ে ৬৬.৫৮ ডলারে অবস্থান করছে।
যুক্তরাষ্ট্রের জ্বালানী উৎপাদন বৃদ্ধিই মূলত প্রভাব ফেলেছে বাজারে। বুধবার জ্বালানী তথ্য প্রশাসন জানায়, গত সপ্তাহে দৈনিক উৎপাদন ১০.৯ মিলিয়ন ব্যারেল স্পর্শ করেছে যা একটি সাপ্তাহিক রেকর্ড। গত ২ বছরে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানীর উৎপাদন ৩০ শতাংশ বেড়েছে। যা এখন অপরিশোধিত জ্বালানীর শীর্ষ উৎপাদক রাশিয়ার প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। জুনের প্রথম দুই সপ্তাহে রাশিয়া দৈনিক ১১.১ মিলিয়ন অপরিশোধিত জ্বালানী উৎপাদন করেছে। তবে উৎপাদন বাড়ার সাথে বিশ্বজুড়ে বেড়েছে জ্বালানী তেলের চাহিদাও। এই কারণেই এখন পর্যন্ত বাজারে দেখা যায়নি বড় রকমের কোন পতন। রয়টার্স
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone