যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর শুক্রবার, বাংলাদেশে শনিবার
সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর ১৫ জুন শুক্রবার উদযাপিত হবে। বাংলাদেশে ঈদ উদযাপিত হবে শনিবারে।
সৌদি আরবে বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। একই সঙ্গে আরব ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সৌদি আরবে যেদিন আকাশে চাঁদ দেখা যায় যুক্তরাষ্ট্রেও একইদিন সাধারণত চাঁদ দেখা যায়। সেহিসেবে যুক্তরাষ্ট্রে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। খবর: আলজাজিরা, আলআরাবিয়্যা, খালিজ টাইমস, পরিবর্তন।
আর সৌদি আরবের পরদিন সাধারণত বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সে অনুযায়ী পরের দিন শনিবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হওয়ার সম্ভাবনা রয়েছে।
সৌদি আরবের দ্য মাজমা ইউনিভার্সিটির টেকনিক্যাল ও প্রশাসনিক অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি কমিটি বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা তিনটা থেকে পর্যবেক্ষণ শুরু করে। পরে তারা রাজধানী রিয়াদ থেকে ২৭ কিলোমিটার দূরে দক্ষিণপশ্চিমের হাওতাত সুদাইরে সন্ধ্যায় চাঁদ দেখা গিয়েছে বলে জানায়।
কমিটির পরিচালক ইসলামিক স্কলার আব্দুল্লাহ আল-খুদাইরি জানান, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী কমিটি বুধবার ভোরে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে পায়নি। ফলে বৈজ্ঞানিক গণনায় বৃহস্পতিবার সূর্যদয়ের ২৬ মিনিট পরে শাওয়াল মাস শুরু হয়। তিনি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।
এর আগেই অবশ্য সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর প্রথম দেশ হিসেবে চাঁদ দেখার কথা জানায়।
তবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে বৃহস্পতিবার শাওয়াল মাসের কোনো চাঁদ দেখা যায়নি। ফলে এসব অঞ্চলে আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। একইভাবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মুসলিমরা শনিবার ঈদ উদযাপন করবেন।
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের জেবেল হাফিত, আল আইনে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের বরাতে তারা এ ঘোষণা দিয়েছে।
এদিকে, নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে প্রবাসীদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘ সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতর বিভিন্ন শহরে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের মাঝে ব্যাপক আনন্দ উদ্দীপনার সৃষ্টি করে। নিউইয়র্কসহ বিভিন্ন স্টেটে বসবাসরত মুসলমানগণ স্বপরিবারে নিকটস্থ মসজিদ ও খোলা মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, নিউইয়র্কে ঈদ উপলক্ষে স্কুল ছুটি থাকায় শিক্ষার্থিরা ঈদ আনন্দ উপভোগ করে আসছে পূর্ব থেকেই।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিউইয়কসর্হ যুক্তরাষ্ট্রে এবার অধিকাংশ ঈদ জামায়াত সকাল ৮ থেকে সাড়ে সকাল ১০ টার মধ্যে অনুষ্ঠিত হবে। আবহাওয়া ভাল থাকায় অধিকাংশ ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে খোলা আকাশের নিচে।
আবহাওয়া বিভাগের তথ্য মতে, নিউইয়র্ক এবং পার্শ্ববর্তি রাজ্যেগুলোতে এবার আবহাওয়াও থাকবে চমৎকার। আবহাওয়া ভাল থাকায় অধিকাংশ ঈদ জামায়াত খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঈদ জামায়াত গুলোতে প্রবাসীদের ঢল নামবে বলেও আশা করা হচ্ছে।
এদিকে, সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদের নামাজ আদায়ের জন্য বিভিন্ন মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রশাসনের প্রতি বিশেষ নিরাপত্তা ব্যবস্থার জন্য অনুরোধ জানান হয়েছে।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK