নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির আয়োজনে কংগ্রেসপ্রাথী মিজানের ফান্ড রেইজিং
https://www.facebook.com/USANewsNY/videos/2262229403794846/
ইউএসএনিউজঅনলাইন.কম : কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট ফাইভ এ আগামী ২৬ জুন অনুষ্ঠেয় ডেমক্রেটিক প্রাইমারীর কংগ্রেসম্যান প্রার্থী মিজান চৌধুরীকে বিজয়ী করার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির ফান্ড রেইজিং ইফতার ও দোয়া মাহফিল। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের বাংলাবাজার এলাকার খলিল বিরিয়ানী হাউজে গত ১১ জুন সোমবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার মাহফিল।


ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, উপদেষ্টা মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, মামুন’স টিউটোরিয়ালের কর্নধার শেখ আল মামুন. ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, এশিয়ান মাল্টি সার্ভিস ইনক’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সাইদুর রহমান লিংকন, বাংলাদেশ সোসাইটি ইনক’র সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সোহাগ, মিজান চৌধুরীর ক্যাম্পেইন ম্যানেজার এটর্নি সোমা সাঈদ, বিএসিসির জেনারেল সেক্রেটারি নজরুল হক, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, কমিউনিটি এক্টিভিস্ট সাখাওয়াত আলী নূরুল এহিয়া, মো. আব্দুল মুহিত, সারোয়ার চৌধুরী, মামুন. সংগঠনের সহ সভাপতি কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হারুন আলী, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার রিতা সহ কমিউিনিটির নের্তৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে মিজান চৌধুরী তার এলাকার দীর্ঘদিনের বিরাজিত বেকার সমস্যা, আবাসন সমস্যা, স্বাস্থ্য সেবা সহ নানা সমস্যা সমাধানের কথা বলেন। নির্বাচিত হলে একটি আধুনিক টেকনোলজি পার্ক করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। কংগ্রেসম্যান হিসেবে এখানে ২০ বছর ধরে রয়েছেন বর্তমান কংগ্রেসম্যান গ্রেগরী মিক্স। তিনি তাদের দায়িত্ব নিতে পারছেন না। সে জন্য আর অপেক্ষা নয়, এখনই প্রয়োজন একটি নতুন নেতৃত্বের, দিস ইজ টাইম ফর চেঞ্জ। এলাকার মানুসের সেবাদানের মনোভাব নিয়ে নির্বাচনে লড়ছি। তাদের পাশে থাকার জন্য ভোটারদের কাছে যাচ্ছি প্রতিদিন।
বাংলাদেশী-আমেরিকান মিজান চৌধুরী।
বক্তারা ফান্ড রেইজিংসহ বিভিন্ন কর্মসূচিতে মিজান চৌধুরীর পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। উপস্থিত দর্শক শ্রোতরা মিজানকে তাদের সমর্থন জানান।
উল্লেখ্য, কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট ফাইভ এ আগামী জুন ২৬ ডেমক্রেটিক দলীয় প্রাইমারী অনুষ্ঠিত হবে। বর্তমান কংগ্রেসম্যান গ্রেগরী মিক্সকে হটিয়ে মিজান চৌধুরী বিজয় ছিনিয়ে আনতে চান।
https://www.facebook.com/USANewsNY/videos/2262296767121443/
https://www.facebook.com/USANewsNY/videos/2262221807128939/
https://www.facebook.com/USANewsNY/videos/2262221807128939/
https://www.facebook.com/USANewsNY/videos/2262203180464135/
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK