Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে আল আকসা রেষ্টুরেন্টের সামনে মেহেদী উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: June 16, 2018 | 1:13 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2267786106572509/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে স্টার্লিং-বাংলাবাজার এভিনিউ এলাকায় আল আকসা রেষ্টুরেন্টের সামনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চাঁদ রাত মেহেদী উৎসব। ঈদ উপলক্ষে আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় জমজমাট এ মেহেদী উৎসবের আয়োজন করেন নারী নেত্রী মাকসুদা আহমদ। তিনি বেশ ক’বছর ধরেই চাঁদ রাত মেহেদী মেলা করে আসছেন এ এলাকায়। মাকসুদা আহমদ জানান, বিনা ফিতে চাঁদ

      

রাতে মেহেদী উৎসবের একমাত্র সেবাটি তিনিই দিয়ে যাচ্ছেন নিউইয়র্কে। মেহেদী রাঙানোর বর্ণিল এ আয়োজনে প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম সহ মূলধারায় বাংলাদেশের ঐতিহ্যবাহি কৃষ্টি কালচারকে তুলে ধরতেই তার এ আয়োজন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী মেহেদী উৎসবে মেতে ওঠেন। তরুণীসহ নানা বয়সী মহিলারা মেতে উঠেন এ উৎসবে। এতে শুধু মুসলমানরাই নন, অন্য ধর্মের নারীরাও যোগ দেন এ

উৎসবে। মেলায় ছিল জামা-কাপড়, জুয়েলারী, খাবারসহ বিভিন্ন সামগ্রীর স্টল। মেহেদী উৎসবকে ভিন্নমাত্রা দেয় আল আকসা রেষ্টুরেন্টের মজাদার সব খাবার-দাবার। মেহেদী উৎসবে হাত রাঙানোর পাশাপাশি গভীর রাত পর্যন্ত চলে ঈদ-কেনাকাটাও। অভিবাসীর দেশ আমেকিায় এমনসব উৎসব

আয়োজনেই দিন দিন ধর্মীয় সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আল আকসা রেষ্টুরেন্টের জেনারেল ম্যানেজার আলী হায়দার জানান, মেলা উপলক্ষে তাদের বেচা-বিক্রি হয়েছে অনেক ভাল। তাদের মজাদার সব খাবারের স্বাদ নেন মেলায় আসা লোকজন।
মেলায় আসা সবাইকে ঈদ শুভেচ্ছা জানান আয়োজক মাকসুদা আহমদ।

https://www.facebook.com/USANewsNY/videos/2267498243267962/UzpfSTE0MDczODAxNTk0NDAwNjoyMjY3NTAyNTkzMjY3NTI3/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV