নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার এলাকায় তানিয়া বিউটি সেলুনের জমজমাট মেহেদী মেলা
https://www.facebook.com/USANewsNY/videos/2267759069908546/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে স্টার্লিং-বাংলাবাজার এভিনিউর তানিয়া বিউটি সেলুন ও এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশের শহীদ মিনার ও জাতীয় স্মুতিসৌধের বিশাল প্রতিকৃতির সামনে গত ১৫ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে চাঁদ রাত মেহেদী মেলা। তানিয়া বিউটি সেলুন এ মেহেদী উৎসবের আয়োজন করে। জমজমাট এ মেলায় মেহেদী উৎসবের পাশাপশি কাপড়, গয়নাগাটি এবং খাবারের স্টলও বসে। এশিয়ান মাল্টি সার্ভিস ইনক’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সাইদুর রহমান লিংকনের সার্বিক ব্যবস্থাপনায় এবং তানিয়া বিউটি সেলুনের ভাইস প্রেসিডেন্ট কন্ঠশিল্পী শারমিন রহমান তানিয়ার পরিচালনায় এ উৎসব বিকেল থেকে শুরু হয়ে চলে মধ্য রাত পর্যন্ত।

তানিয়া বিউটি সেলুনের ভাইস প্রেসিডেন্ট শারমিন রহমান তানিয়া জানান, বিপুল সংখ্যক তরুণীসহ নানা বয়সী মহিলারা মেহেদী উৎসবে মেতে ওঠেন। শুধু বংলাদেশীরাই নন, অন্য কমিউনিটির নারীরাও যোগ দেন এ উৎসবে। তিনি বলেন, আমাদের দেশে সুপ্রাচীন কাল থেকে চলে আসা চাঁদরাতে মেহেদি উৎসবের ধারাবাহিকতা বজায় রাখতেই মূলত: আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। এর মধ্য দিয়ে বাংলাদেশকে তুলে ধরতে চাই প্রবাস প্রজন্ম সহ মূলধারায়।


বর্ণিল এ মেলায় ছিল জামা-কাপড়, জুয়েলারী, খাবারসহ বিভিন্ন সামগ্রীর স্টল। মেহেদী উৎসবে হাত রাঙানোর পাশাপাশি চলে ঈদ-কেনাকাটাও।


মেহেদী উৎসবকে ভিন্নআমেজ দেয় ফালগুনী ফুড ক্যাটারিং অ্যান্ড ফালগুনী তেহারী হাউজের মজাদার সব খাবার-দাবার। ফালগুনী ফুড ক্যাটারিং অ্যান্ড ফালগুনী তেহারী হাউজের কর্ণধার মাসুদ জানান, মেলায় আসা বিপুল সংখ্যক লোকজন তার মজাদার খাবারের স্বাদ নেন। বিকেল থেকে শুরু হওয়া এ মেলা চলে গভীর রাত পর্যন্ত।


এদিকে, সাইদুর রহমান লিংকন সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের তানিয়া বিউটি সেলুন আয়োজিত “চাঁদ রাত মেহ্দী মেলা” কে পরিপূর্ণ মেলায় রূপ দেয়ার জন্যে সকলের প্রতি কৃতজ্ঞ। বিগত বছরগুলোতে সকলের সহযোগিতায় নিয়মিত চাঁদ রাত মেহ্দী মেলা করতে পেরেছি। তখন আজকের মতো এতো লোকের সমাগম হত না। তিনি বলেন, তানিয়া বিউটি সেলুনের সামনে মেলা জমানোই উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল চাঁদ রাতে ব্রঙ্কসবাসীদের জন্যে জাকজমকপূর্ণ কোলাহল সৃষ্টি করা, ঢাকার একটা আমেজ তৈরী করা। আজকে আমরা সফল। আমাদের এই মেলায় এখন জ্যাকসন হাইটস, এস্টোরিয়া, জ্যামাইকা, কানিক্টিকাটের লোকজনও আসে। আগামী দিনগুলোতে আরো সুন্দর ও বড় পরিসরে মেলার আয়োজন করার প্রত্যাশা সাইকেল ওয়ালা লিংকনের।
অনুষ্ঠানে স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে স্টার্লিং-বাংলাবাজার এর ঐতিহাসিক প্রেক্কাপট তুলে ধরেন। তিনি এ জমজমাট মেহেদী মেলা আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
https://www.facebook.com/USANewsNY/videos/2267533836597736/UzpfSTE0MDczODAxNTk0NDAwNjoyMjY3NTQxOTg2NTk2OTIx/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!