বাংলাদেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েবসাইট বন্ধ : মন্ত্রণালয়ের নির্দেশে বন্ধ হয়নি – মোস্তফা জব্বার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আকস্মিকভাবে বাংলাদেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট বন্ধের ‘নির্দেশ’ দিয়েছে বিটিআরসি। সোমবার বিকালে মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে এই নির্দেশ দেওয়া হয়।
বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক তৌসিফ শাহরিয়ারের পাঠানো এক ই-মেইলে এই নির্দেশ দেওয়া হয়। তবে এতে কোনো কারণ বলা হয়নি।
ইমেইলে বলা হয়, কমিশনের সিদ্ধান্তে নিচের লিংকগুলো এখনই ব্লক করার নির্দেশনা দেওয়া হয়।

তাতে https://www.bdnews24.com/ এবং https://m.bdnews24.com/ লিংক দুটো বন্ধ করতে বলা হয়েছে।
এই বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কোনো বক্তব্য পাওয়া যায়নি। সরকারি কোনো ভাষ্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মন্ত্রণালয়ের নির্দেশে বিডি নিউজ বন্ধ করা হয়নি – মোস্তফা জব্বার

বিডি নিউজ ২৪ বন্ধের নির্দেশের বিষয়ে মন্ত্রণালয় কিছু জানে না বলে জানিয়েছেন, ডাক টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। সোমবার টেলিফোনে তিনি বলেন, অনলাইনটি বন্ধের বিষয়ে মন্ত্রণালয় কোন নির্দেশ দেয়নি। এটি বন্ধে প্রধানমন্ত্রীর কার্যালয় বা অন্যকোন জায়গার নির্দেশে এটি বন্ধ করা হতে পারে। বিটিআরসির ভাইস চেয়ারম্যান জহুরুল হক বলেন, আমরা উপরের নির্দেশে এটি বন্ধ করেছি। উপর কারা এ সম্পর্কে তিনি কিছু বলেননি।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








