আমি সমালোচনাকে অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করি : নিউইয়র্কে সাকিব আল হাসান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিশ্বের সেরা অল রাউন্ডার এবং বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক নিউইয়র্কে এক ঈদ আড্ডা অনুষ্ঠানে বলেছেন, আমেরিকা এখন আমার সেকেন্ড হোম। যে কারণে মাঝে মধ্যে আসা হয়। গত বছরও এসেছিলাম আপনাদের সাথে সময় কাটিয়েছি। এবারও আসলাম। আমার খুব ভাল লাগছে। শো টাইম মিউজিক এন্ড প্লে আয়োজিত ঈদ আড্ডা ইউথ সাকিব আল হাসান অনুষ্ঠানটি গত ১৭ জুন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বেলাজিনো অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই শো টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম শুভেচ্ছা বক্তব্য রাখেন।


সাংবাদিক শামীম আল আমিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে মঞ্চে উপবিষ্ট ছিলেন বিশিষ্ট রিয়েলেটর মঈনুল ইসলাম, পিপল এন টেকের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবু হানিফ, কাদের মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদের মিয়া, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ, এনওয়াই ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, রিয়েলেটর খায়রুল ইসলাম সবুজ, কামাল ভুইয়া, কাওরান বাজারের ইমরান কে ভুলু, হাজী এনাম, রিয়েলেটর আনোয়ার হোসেন, রাজনীতিবিদ হাজি এনাম, গোলাম এম হায়দার মুকুট, নাসরিন কে আহমেদ, হাসান জিলানী. ডা. বর্নালি হাসান প্রমুখ।

অনুষ্ঠানে সাকিব আল হাসান প্রথমে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ ছাড়াও তিনি সাংবাদিক ও সুধীজনদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সাকিব আল হাসান তার বক্তব্যে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমেরিকা এখন আমার সেকেন্ড হোম। যে কারণে মাঝে মধ্যে আসা হয়। গত বছরও এসেছিলাম আপনাদের সাথে সময় কাটিয়েছি। এবারও আসলাম। আমার খুব ভাল লাগছে। আমি এবার ঈদ করেছি অরল্যান্ডোতে। বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে বলেন, বাংলাদেশ ক্রিকেট দল ভাল করছে আবার মাঝে মধ্যে খারাপও করছে। ভাল করলে প্রশংসা করবে, আর খারাপ করলে


সমালোচনা করবে-এটাই স্বাভাবিক। আমি সমালোচনাকে অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করি। আপনারা সবাই যদি সমর্থন করেন তাহলে বাংলাদেশের ক্রিকেটকে আমরা অনেক দূর নিয়ে যেতে পারবো। আপনারা জানেন আগামী বছর বিশ্বকাপ ক্রিকেট। সেই বিশ্বকাপে আমাদের প্রত্যাশা থাকবে ভাল করার। এনা
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী