Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে ফান্ডরেজিংয়ে কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলিকে পূন:নির্বাচিত করার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: June 20, 2018 | 8:40 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2273666069317846/

ইউএসএনিউজঅনলাইন.কম : মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ার এবং কংগ্রেসনাল ডেমোক্র্যাটিক ককাসের চেয়ারম্যান কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলিকে পূন:নির্বাচিত করার আহ্বানের মধ্য দিয়ে তার ফান্ডরেজিং অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের ব্রঙ্কসে। গত ১৭ জুন রোববার বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় গোল্ডেন প্যালেসে এ ফান্ডরেজিং সভা অনুষ্ঠিত হয়। ফান্ডরেজিং অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন-বিরোধী নানা পদক্ষেপের কঠোর সমালোচনা করে কংগ্রেসম্যান ক্রাউলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অ-আমেরিকান নীতির জবাব দিতে হবে এ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের বিপুল বিজয় নিশ্চিত হলেই ট্রাম্পের অভিবাসন-বিরোধী যে কোনো পদক্ষেপ রুখে দেয়া সম্ভব।

     
অনুষ্ঠানের আয়োজক আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহীদের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটি’র সভাপতি কামাল আহমেদ, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, নিউইয়র্ক সিটির সাবেক পুলিশ কমিশনার জো রামোস, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাসিম হাসনু, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সহ সভাপতি এডভোকেট নাসির উদ্দিন ও রফিকুল ইসলাম, বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ কমিউনিটি এ্যাডভান্সমেন্ট’র সভাপতি রিয়াজ উদ্দিন কামরান, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১ এর সদস্য শাহজাহান শেখ প্রমুখ। সভায় বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সভায় কংগ্রেসম্যান ক্রাউলি বাংলাদেশিদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে আরো বলেন, তাদের অধিকার সুরক্ষায় তিনি সবসময় সচেষ্ট। বর্ণ-গোত্র-লিঙ্গ বৈষম্যের বিরাজমান অভিযোগ নিরসনে তিনি দীর্ঘদিন যাবত কাজ করছেন। তিনি বলেন, অভিবাসী সমাজের অধিকার ও মর্যাদার প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আমেরিকা-বাংলাদেশ দ্বি-পাক্ষিক বিষয়ে তার ভূমিকার কথা উল্লেখ করে শিগগির বাংলাদেশ ভ্রমণে তার আগ্রহের কথা জানান। তিনি অকুন্ঠ সমর্থনের জন্য বাংলাদেশী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি সবসময় বাংলাদেশ এবং বাংলাদেশীদের পাশে আছি এবং থাকব।


সভায় বক্তারা কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলিকে বাংলাদেশীদের অকৃত্তিম বন্ধু হিসেবে আখ্যায়িত করে অভিবাসী সমাজের কন্ঠস্বর হিসেবে ভূমিকা অব্যাহত রাখার জন্য তাকে পূন:নির্বাচিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, আগামী ২৬ জুন ইউএস কংগ্রেসের ডেমোক্র্যাটিক প্রাইমারি অনুষ্ঠিত হবে। কুইন্স-ব্রঙ্কস নিয়ে গঠিত কংগ্রেস ডিষ্ট্রিক্ট-১৪ এর ডেমোক্র্যাটিক প্রার্থী যোসেফ ক্রাউলি তার দশম টার্মে পুন:নির্বাচনে প্রার্থী।

https://www.facebook.com/USANewsNY/videos/2273659029318550/

https://www.facebook.com/USANewsNY/videos/2273673949317058/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV