বাংলাদেশি সমর্থকদের প্রতি মেসির ভালোবাসা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পুরো বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে। পিছিয়ে নেই বাংলাদেশও। বলা যায় গোটা বাংলাদেশই ছেয়ে গেছে বিশ্বকাপ উন্মাদনায়। ইতোমধ্যে প্রিয় দলের পতাকা, খেলোয়াড়ের ছবি, জার্সি নিয়ে পাগলামিতে মেতে উঠেছে বাংলাদেশের ফুটবল সমর্থকরা। অবশ্য এর মাঝে লিওনেল মেসির আর্জেন্টিনাকে নিয়েই বেশি মাতামাতি চলছে।

বিশাল দৈর্ঘ্যের পতাকা বানিয়ে, হাতে মেসির ছবি নিয়ে, জার্সি পরে আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছেন বাংলাদেশিরা। আর্জেন্টিনার জন্য বাংলাদেশের মানুষের খেলা নিয়ে এমন পাগলামি নজর কেড়েছে স্বয়ং লিওনেল মেসিরও। কৃতজ্ঞতা জানাতেও ভুল করেননি তিনি।
কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে ১ মিনিট ৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন মেসি। সেখানে বিভিন্ন সময়ে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের আর্জেন্টিনার পতাকা এবং মেসির ছবি নিয়ে র্যা লি করার ভিডিও তুলে ধরেছেন তিনি।অবশ্য শুধু বাংলাদেশিই নয়, পৃথিবীজুড়েই ছড়িয়ে ছিটিয়ে থাকা আর্জেন্টিনা তথা মেসি ভক্তদের পাগলামি ফুটে উঠেছে এই ভিডিওতে। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘মেসি রাশিয়া ২০১৮ বিশ্বকাপে সমর্থন দিয়ে করা ভিডিওগুলো আমাদের এসএমএস করে পাঠাও। এবং মেসি.কম এ ভিজিট করো।’ amadershomoy.com
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone