জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সদস্য সংগ্রহ অভিযান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যামাইকাস্থ ষ্টার কাবাব মিলনায়তন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সদস্য সংগ্রহের লক্ষ্যে এক সভা গত ১৯ শে জুন মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুর রহমান, সভা পরিচালনা করেন সহ সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য, রাজশাহী মহানগর জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় পার্টি যুক্তরাষ্ট্রের উপদেষ্টা সাহাব উদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সচিব ষ্টেট ডিপার্টমেন্ট ব্যাংক এক্সজামিনার এমডি আবু বাকার ও মূলধারার নারীনেত্রী মাজেদা এ. উদ্দিন।
সভাপতির বক্তব্যে হাজী আব্দুর রহমান বলেন, অচিরেই একটি সুন্দর সম্মেলনের লক্ষ্যে সকল অঙ্গ সংগঠনকে পূর্ণজীবিত করতে যুক্তরাষ্ট্রব্যাপী জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনের এই রকম সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচী অব্যাহত থাকবে। কেন্দ্রের নির্দেশে ও দলের চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ এর আদর্শ বাস্তবায়নের জন্য সকল স্তরের নেতাকর্মীদের একযোগে কাজ করার জন্য আহ্বান জানান।
উক্ত সদস্য সংগ্রহ অভিযানে নতুন ৬জন সদস্য জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখায় অন্তভূক্ত হয়। সদস্যরা হলেন : ১) এম.ডি আবু বাকার-ঢাকা, ২) জামাল চৌধুরী-সদর সিলেট, ৩) মোঃ গোলাম জহিরুল করিম-রামপুরা, ঢাকা, ৪) উত্তর কুমার ডাকুয়া-কচুয়া, বাগেরহাট, ৫) এমডি আজম-কালিগঞ্জ, ঝিনাইদহ, ৬) মেহেদী হাসান-মহাদেবপুর, নগাঁও প্রমুখ। নতুন সদস্যরা ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।
উক্ত সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন, জামাল চৌধুরী (সাংবাদিক), এমডি আজম, নিউইয়র্ক ষ্টেট কমিটির সভাপতি-মৌলানা এডভোকেট মোহাম্মদ হানিফ, সহ সভাপতি এডভোকেট হারিছ, উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা ডাঃ লতিফ প্রমুখ।
উক্ত সভায় জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর রোগ মুক্তি কামনায় ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ এর দীঘায়ূ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone