Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

নিউইয়র্কের শিক্ষক-কর্মচারিরা সন্তান প্রসবকালিন ৬ সপ্তাহের সবেতন ছুটি পাবেন

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: June 21, 2018 | 6:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের সকল পাবলিক স্কুলের শিক্ষক-কর্মচারিরা প্রসবকালিন ৬ সপ্তাহের সবেতন-ছুটি পাবেন। ২০ জুন বুধবার ঐতিহাসিক এই ঘোষণা এসেছে সিটি মেয়র বিল ব্লাসিয়োর কাছে থেকে। এর আগে মেয়র, শিক্ষক সমিতি এবং স্কুল ডিস্ট্রিক্টের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

উল্লেখ্য, দেড় শতাধিক বছরের পুরনো স্কুল ডিস্ট্রিক্টে শিক্ষিকা এবং নারী কর্মচারিদের প্রসবকালিন সময়ের জন্যে সবেতন কোন ছুটির বিধি ছিল না। এখন যে সব শিক্ষক-কর্মচারির স্ত্রী অন্য পেশায় রয়েছেন এবং সন্তান প্রসব করবেন, সে সব শিক্ষক-কর্মচারিরাও এ সুবিধা পাবেন।

ঘোষণা অনুযায়ী, আসছে ৪ সেপ্টেম্বর অর্থাৎ নতুন শিক্ষা বর্ষ থেকে এই রীতি কার্যকর হবে এবং সুবিধা পাবেন ৭৯ হাজার শিক্ষকসহ স্কুলের নার্স, থেরাপিস্ট, গাইডেন্স কাউন্সেলর, অফিস-সেক্রেটারিসহ অন্যান্য কর্মচারি মিলিয়ে মোট এক লাখ ২০ হাজার জন। যেসব শিক্ষক-কর্মচারি ৬ বছরের কম বয়েসী শিশুর দত্তক নেবেন, তারাও পাবেন এ সুবিধা। স্কুল ডিস্ট্রিক্ট সূত্রে বলা হয়েছে, বছরে ৪ হাজারের অধিক শিক্ষক-কর্মচারি পাবেন এই সুবিধা। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ