Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আর্জেন্টিনার বিদায় ঘণ্টার ধ্বনি, এখন ভরসা অলৌকিক শক্তি

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: June 22, 2018 | 5:22 AM

উম্মুল ওয়ারা সুইটি : বিশ্বকাপে ফেভারিট দলগুলোর মধ্যে আর্জেন্টিনা জ্বল জ্বলে এক দল। মেসির নাম তো ফুটবলের প্রতিটি সুতোয় গাঁথা। আর সেই দলের পরিণতি হতে যাচ্ছে প্রথম পর্বেই বিদায়ের মধ্যে।

নতুন দল আইসল্যান্ডের সামনে কিছুটা হাত পা সোজা রেখে খেলেছে মেসির দল। আর ক্রোয়েশিয়ার শক্তিশালি রক্ষনভাগের কাছে দুমড়ে মুচড়ে গেলো মেসিবাহিনী। সবচেয়ে বেশি কুঁকড়ে গেছে রক্ষনভাগের খেলোয়ড়রা আর গোলকিপর। হেয়ালিভরা আর্জেন্টিনার গোলকিপারকে দেখে মনে হয়েছে কোনো পাড়ার মাঠের গোলকিপার। নিজেই প্রতিপক্ষের খেলোয়ারের হাতে বল তুলে দিচ্ছিলেন বার বার। সেদিক থেকে ক্রোয়েশিয়া বেশ কয়েকটি গোল মিস করেছে।

মেসির মধ্যে ছিলো দলকে জেতানোর অদম্য ইচ্ছা। বরং যদি তার মধ্যে অন্য যেকোনা তারকা খেলোয়াড়ের মতো নিজে গোল দেওয়ার প্রবণতা বেশি থাকতো তাহলেও দল বেঁচে যেতো। সব সময় গণতান্ত্রিক হতে নেই মেসি। পর্তুগালের তারকা খেলোয়াড় রোনালদো যা করেছে মেসি তা করতে পারতো। যদিও ক্রোয়েশিয়া এবার শক্তিশালী দল। তাতে কোনো সন্দেহ নেই। অনেকেই তাদের ভয়ে ঘামতে শুরু করেছে।

যাই হোক এখন কিভাবে গ্রুপ পর্ব পার করতে পারে আর্জেন্টিনা সেই অংকে আসা যাক।

গতকালকের জয়ের মাধ্যমে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে ক্রোয়েশিয়া। আর হারের মাধ্যমে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা তৈরি হয়েছে আর্জেন্টিনার। কিন্তু তাদের যে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ একেবারে শেষ হয়ে গিয়েছি তা না। তাদের এখনও দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ রয়েছে।

আজ আইসল্যান্ড ও নাইজেরিয়ার মধ্যকার ম্যাচ রয়েছে। এই ম্যাচটি যদি ড্র হয় এবং ২৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়া জয় পায় এবং নাইজেরিয়াকে আর্জেন্টিনা হারায় তাহলে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠবে। যদি নাইজেরিয়া জয় পায় এবং ২৬ জুন ক্রোয়েশিয়ার কাছে আইসল্যান্ড হারে এবং নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয় পায় তাহলে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে।
আইসল্যান্ড নাইজেরিয়াকে হারায় এবং ২৬ জুন ক্রোয়েশিয়ার কাছে আইসল্যান্ড হারে এবং নাইজেরিয়াকে আর্জেন্টিনা হারায় তখন আইসল্যান্ড ও আর্জেন্টিনার পয়েন্ট সমান হবে। সেক্ষেত্রে গোল ব্যবধানে যারা এগিয়ে থাকবে তারাই দ্বিতীয় রাউন্ডে উঠবে।
আইসল্যান্ড যদি তাদের বাকি দুইটি ম্যাচে জয় পায় তাহলে এই গ্রুপ থেকে বিদায় নিবে আর্জেন্টিনা ও নাজেরিয়া। আর নাইজেরিয়া যদি তাদের বাকি দুইটি ম্যাচে জয় পায় তাহলে বাদ পড়বে আর্জেন্টিনা ও আইসল্যান্ড। আবার আইসল্যান্ড-নাইজেরিয়া, ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ও নাইজেরিয়া-আর্জেন্টিনা এই তিনটি ম্যাচই ড্র হয় তাহলে ‘ডি’ গ্রুপ থেকে ক্রোয়েশিয়ার সঙ্গে দ্বিতীয় রাউন্ডে উঠবে আইসল্যান্ড। amadershomoy

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV