Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

অভিবাসন নীতি নিয়ে আর এগুতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: June 22, 2018 | 11:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নতুন অভিবাসন নীতি নিয়ে আর এগুতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রিপাবলিকান আইনপ্রণেতাদের বলেছেন, আপাতত এই নীতি পাসের চেষ্টা থেকে সরে আসা উচিত। বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিবাসন বিলটি পাসে ব্যর্থ হন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর রয়টার্সের

অভিবাসন নীতি নিয়ে ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্ত্রী মেলানিয়া থেকে শুরু করে সাবেক চার ফার্স্ট লেডি মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করা মা-বাবা থেকে শিশুদের বিচ্ছিন্ন করার সমালোচনা করেছেন। জাতিসংঘ থেকে শুরু করে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেও ট্রাম্পের এই নীতির সমালোচনা করেন। পরে অবশ্য বুধবার এক নির্বাহী আদেশে প্রেসিডেন্ট ট্রাম্প শিশুদের মা-বাবা থেকে আলাদা রাখার নীতি থেকে সরে আসেন। তিনি রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকও করেন। কিন্তু তারপরও নতুন অভিবাসন বিলটি প্রতিনিধি পরিষদে পাসে ব্যর্থ হন তিনি।

বৃহস্পতিবার বিলটির বিপক্ষে ২৩১ ভোট এবং পক্ষে ১৯৩ ভোট পড়ে। ৪১ রিপাবলিকান আইনপ্রণেতা বিরোধীদের সঙ্গে যোগ দিয়েছেন। অথচ কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল শুক্রবার এক টুইট বার্তায় বলেন, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে আরো রিপাবলিকানদের নির্বাচিত করুন। তাহলে আমরা সুন্দর, নিখুঁত এবং সমন্বিত একটি বিল পাস করতে পারবো। তিনি বলেন, রিপাবলিকানদের অভিবাসন বিল নিয়ে আর সময় অপচয় করা উচিত নয়। যতক্ষণ না পর্যন্ত আমরা নভেম্বরে আরো কংগ্রেসম্যান এবং সিনেটর নির্বাচিত করতে পারি। কারণ ডেমোক্র্যাটরা খেলছে। তারা কয়েক দশক ধরে পড়ে থাকা সমস্যার সমাধান করতে চায় না। রিপাবলিকান আইনপ্রণেতা এবং ট্রাম্পের সমালোচক মার্ক স্যানফোর্ড বলেছেন, খেলা শেষ। সূত্র: ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ