নিউইয়র্কে তিন দিনব্যাপী বাংলা বইমেলা শুরু
https://www.facebook.com/USANewsNY/videos/2284222968262156/
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ২৭তম বাংলা বইমেলা শুরু হয়েছে। ‘বই হোক আমাদের উত্তরাধিকার’- এই গ্লোগানকে ধারন করে শুরু হয় বাঙালির প্রাণের উৎসব নিউইয়র্ক বাংলা বইমেলা। স্থানীয় সময় ২২ জুন শুক্রবার বিকালে নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হল প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।


উদ্বোধনের আগে শুক্রবার বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজা থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পাশের বেলোজিনো পার্কিং লটে গিয়ে শেষ হয়। এ বছর সরকারি অনুমতি না পাওয়ায় শোভাযাত্রাটি সংক্ষিপ্ত হলেও তা ছিল বেশ প্রাণবন্ত।
বেলোজিনো ব্যাংকোয়েট পার্টি হলে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ২৭তম বইমেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা, লেখক ও বিজ্ঞানী, নিউজার্সির কাউন্সিলম্যান ড. নূরন নবী। শুভেচ্ছা বক্তব্য দেন মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির চেয়ারম্যান ডা. জিয়াউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আমন্ত্রিত লেখক, কবি-সাহিত্যিকরা ২৭টি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বইমেলার শুভ কামনা করেন।


সেমন্তী ওয়াহেদের পরিচালনায় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিল ‘‘যদি বন্ধু হও’’। অংশগ্রহণেঃ ময়ুরী, চন্দ্রিমা, মাইশা, সুস্বনা, দ্যুতি, উদিতা, অধরা, অনাকা, রেহা, অন্তরা, শ্রাবণী, মৌমি। নৃত্যে মাইশা ও সুস্বনা। গানে ময়ুরী। আবৃত্তি ও পাঠঃ দ্যুতি ও মাইশা।
স্থানীয় সময় ২৩ ও ২৪ জুন শনি ও রবিবার মেলা হবে জ্যাকসন হাইটসের ৩৭ অ্যাভিনিউ ও ৭৭ স্ট্রিটের পিএস-৬৯ প্রাঙ্গণে। স্কুলের মিলনায়তনে সকাল ১১টা থেকে রাত ১১টা অবধি চলবে নানান অনুষ্ঠান। আর স্কুলের ক্যাফেটেরিয়ায় বসবে বইয়ের স্টল। বাংলাদেশ ও পশ্চিম বাংলার বাইরে বৃহত্তম ও সবচেয়ে দীর্ঘস্থায়ী এই বাংলা বইমেলায় উত্তর আমেরিকার শতাধিক লেখক, কবি ও সাহিত্যিকরা অংশ নিয়েছেন। তাদের পদচারণায় ভিন্নমাত্রা পেয়েছে এবারের বইমেলা।
মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এই মেলার বাংলা একাডেমি, প্রথমাসহ বাংলাদেশের ২০টির মতো প্রকাাশনা সংস্থা মেলায় নতুন বইয়ের প্রদর্শনীতে অংশ নিচ্ছে। প্রতিবছরের মতো এবারও বাংলা সাহিত্যে সার্বিক অবদানের জন্য একজন লেখক পুরস্কৃত হবেন। এই পুরস্কারের নতুন নামকরণ হয়েছে মুক্তধারা-জি এফ বি সাহিত্য পুরস্কার, যার মূল্যমান ২ হাজার ৫০০ ডলার। এ ছাড়া মুক্তধারা-কথা প্রকাশ চিত্তরঞ্জন সাহা পুরস্কার নামে মেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্যে সেরা প্রকাশক পুরস্কার প্রদান করা হবে, যার মূল্যমান ৫০ হাজার টাকা।
বাংলাদেশের রেকর্ডসংখ্যক প্রকাশক দিচ্ছেন ২৭তম নিউইয়র্ক বইমেলায়। এবছরই প্রথমবারের মত ২৭তম বইমেলায় ২৮টি বইয়ের স্টল হচ্ছে নিউ ইয়র্ক বইমেলায়। ইতিপূর্বে কখনো এত বইয়ের স্টল হয়নি। বইয়ের স্টল ছাড়াও বাংলাদেশের শুকনো খাদ্য সংস্থা বেঙ্গল বিস্টিুটস লিমিটেড, কোলেকাতা থেকে তিয়ারা বুটিক, ক্লাসিক বুটিক, ফ্লোরিডা থেকে লিয়া শাড়ী, নিউইয়ক থেকে বিভা বুটিক, সায়ীদা কালেকশন্স, পিয়াল কালেকশন্স অংশগ্রহণ করছে। থাকছে রকমারী খাবারের স্টল।
তিন দিনের অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হলো শহীদ জননী জাহানারা ইমামের স্মরণে বিশেষ অনুষ্ঠান ‘জননী’। ১৯৯২ সালে জাহানারা ইমামের নেতৃত্বে ঢাকায় একাত্তরের ঘাতক-দালালদের বিচারের দাবিতে যে গণ-আদালত বসে, তাতে বিশেষজ্ঞ হিসেবে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের আইনজীবী টমাস কিটিং। এই মেলায় কিটিংকে তাঁর সাহসী ভূমিকার জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
মেলার অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সঙ্গে আলাপচারিতা, ‘লেখক বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা ও ডায়াসপোরা সাহিত্য নিয়ে মতবিনিময়। প্রয়াত কবি রফিক আজাদ ও সৈয়দ শামসুল হকের স্মৃতির উদ্দেশে থাকবে শ্রদ্ধাঞ্জলি। এতে অংশ নেবেন কবিপতœী দিলারা হাফিজ ও আনোয়ারা সৈয়দ হক।
প্রতিবছরের মতো এবারেও থাকবে প্রবাসী শিল্পীদের গান, কবিদের কবিতা পাঠ ও তাঁদের রচিত গ্রন্থের ওপর আলোচনা। উল্লেখ্য, এ বছর যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালি লেখকদের দেড় শ’র মতো নানা স্বাদের বাংলা বই প্রকাশিত হয়েছে। এবছর মেলার মূল মিলনায়তনের নাম রাখা হয়েছে শহীদ জননী জাহানারা ইমাম মিলনায়তন। বইমেলা প্রাঙ্গণের নাম রাখা হয়েছে শওকত আলী প্রাঙ্গণ। সেমিনার কক্ষের নাম রাখা হয়েছে মুস্তাফা নূরউল ইসলাম কক্ষ। বইমেলার আহ্বায়ক ড. নূরন নবী জানিয়েছেন বইমেলার অনুষ্ঠানের জন্য কোন প্রবেশমূল্য নেই। বইমেলা ম্যাগাজিন সম্পাদনা করেছেন আহমাদ মাযহার। প্রচছদ এঁকেছেন কে সি মং। মঞ্চ সজ্বা করেছেন এটিএন বাংলার শিল্প নির্দেশক জসীম উদ্দীন।
https://www.facebook.com/USANewsNY/videos/2284318228252630/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!