নিউইয়র্কে সাউথ ব্রঙ্কসে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: নিউইয়র্কে সাউথ ব্রঙ্কসের দারুস সালাম ইসলামিক কমিউনিটি ইনক এবং স্থানীয় মুসলিমদের যৌথ উদ্যোগে ব্রঙ্কসের কমিউনিটি বোর্ড-১ এর মিলনায়তনে গত ১৯ জুন মঙ্গলবার এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজিত হয়। স্থানীয় মসজিদের ইমাম টি. নাদুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটি বোর্ড-এর সদস্য শাহজাহান শেখ। বিশেষ এই পুনর্মিলনী অনুষ্ঠানে মেয়র অফিসের কমিউনিটি অ্যাফেয়ার্স ডাইরেক্টর জাসুয়া কর্টেজ প্রধান অতিথির বক্তব্যে বলেন, ঐতিহ্যগতভাবে নিউইয়র্ক সিটি ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ। এই ধরনের সামাজিক/ধর্মীয় অনুষ্ঠানে সিটি প্রশাসনের সহযোগিতা দানের আশ্বাস প্রদান করেন।
স্থানীয় কমিউনিটি বোর্ডের ম্যানেজার মি. লফটিন এই ধরণের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান। স্থানীয় হিস্প্যানিক নেত্রী আ. মাগুয়েল তার বক্তব্যে এই ধরনের অনুষ্ঠানকে নিউইয়র্ক শহরের বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তির সেতুবন্ধন হিসেবে আখ্যায়িত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় ডেমোক্র্যাটিক নেতা আব্দুস শহীদ, হাসান আলী এবং কমিউনিটি বোর্ড মেম্বার ওসমান চৌধুরী, নূরুল হক ও আব্দুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন। প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone