এন মজুমদার পুনরায় ব্রঙ্কস কমিউনিটি বোর্ড মেম্বার মনোনীত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর সদস্য বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট, ইমিগ্রেশন বিষয়ক নিয়মিত লেখক, বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার পঞ্চম বারের মতো স্থানীয় প্ল্যানিং বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন। প্রতি দুই বছর অন্তর এই মনোনয়ন দেয়া হয়। এই মেয়াদ শেষে ২০২০ সালের ৩০ মার্চ এন মজুমদার তাঁর ১০ বছরের কমিউনিটি সার্ভিস সমাপ্ত করবেন। উল্লেখ্য, বর্তমানে তিনি উক্ত বোর্ডের প্রথম ভাইস চেয়ারম্যান এবং ল্যান্ড ও জোনিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় আইনশৃংখলা, নির্বাচিত প্রতিনিধির পরামর্শ, ভূমি ব্যবহারসহ জনকল্যাণমূলক বহু সিদ্ধান্ত কমিউনিটি বোর্ডসমূহে গ্রহণ করা হয়। কমিউনিটি বোর্ড সদস্যগণ স্থানীয় সিটি কাউন্সিল মেম্বার, এসেম্বলিম্যা, ষ্টেট সিনেটরদের সুপারিশক্রমে বরো প্রেসিডেন্ট দুই বছরের জন্য এ মনোনয়ন দেন এবং প্রতি দুই বছর অন্তর তিনি তা নবায়ন করেন। প্রেস বিজ্ঞপ্তি
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!