রাশিয়া বিশ্বকাপ : কে হাসবে শেষ হাসি?
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বর্তমান সময়ে ফুটবলবিশ্বের কোটি টাকার প্রশ্ন ‘কে জিতবে বিশ্বকাপ’? রাশিয়ায় ইতোমধ্যেই গ্রুপপর্বের খেলা শেষ হয়েছে। চলছে শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নামার প্রস্তুতি। গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে এবারের আসরের বড় ফেভারিট জার্মানি। এখন পর্যন্ত বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন জার্মানির বিদায়। শিরোপার দৌড়ে নিশ্চিতভাবে এগিয়ে রাখা যাবে না কোনো দলকেই। তবে বিশেষজ্ঞদের বিশ্লেষণে কে এগিয়ে শিরোপার দৌড়ে পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।
২০১৮ বিশ্বকাপ জয়ে ফেভারিট
ব্রাজিল : বিশ্বকাপ শিরোপা জয়ে ফেভারিট হিসেবে বাজির দরে বর্তমানে সকলকে হারিয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বে ব্রাজিলের পারফরম্যান্স প্রত্যাশানুযায়ী না হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই দ্বিতীয় রাউন্ডে উঠেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের তারকা নেইমার সেরা ফর্মে না ফিরলেও দারুণ ছন্দে রয়েছেন। তারুণ্য নির্ভর দলটি এগিয়ে যাচ্ছে দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে। আগামী ম্যাচগুলোতে এই আত্মবিশ্বাসই ব্রাজিলের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। গ্রুপ পর্বে ব্রাজিল কোস্টারিকার সঙ্গে ড্র করলেও হারিয়েছে সার্বিয়া ও সুইজারল্যান্ডকে। কঠিন লড়াই করেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ব্রাজিল।
স্পেন : ২০০৮-২০১২ পর্যন্ত বিশ্ব ফুটবলকে শাসন করা ২০১০ বিশ্বকাপ জয়ী দলটি ফিরেছে আগের রূপে। সার্জিও রামোস, ইস্কো এবং আন্দ্রেস ইনয়েস্তার মতো খেলোয়াড়রা থাকায় এখনো বিশ্বের অন্যতম আতঙ্কের দল স্পেন। যদিও ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। তবে এই বিশ্বকাপে স্পেন ফিরেছে চেনারূপে। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে স্পেন। দলের তারকা ফরোয়ার্ড দিয়েগো কস্তা দারুণ ফর্মে রয়েছেন। দ্বিতীয় পর্বে স্পেনের প্রতিপক্ষ রাশিয়া। স্বাগতিকদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে তাদের প্রতিপক্ষ হবে ক্রোয়েশিয়া অথবা ডেনমার্ক। শক্তি এবং অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে থাকা স্পেনকে শিরোপার দৌড়ে এগিয়ে রাখছেন বোদ্ধারা।
ফ্রান্স : ব্রাজিল, স্পেনের মতো ফ্রান্সও শিরোপা জয়ে ফেভারিটদের একটি। কোচ দিদিয়ের দেশ্যমের রয়েছে একদল মেধাবী খেলোয়াড়। পল পগবা এবং অ্যান্টোনিও গ্রিজম্যানরা থাকায় ফ্রান্সের বাজির দরও কম নয়। তবে দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সকে মোকাবিলা করতে হবে আর্জেন্টিনাকে। আসরের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা ছেড়ে কথা বলবে না ফ্রান্সকে।
আর্জেন্টিনা : ২০১৪ বিশ্বকাপ ফাইনালে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করাই কঠিন হয়ে পড়েছিল আর্জেন্টিনার। তবে শেষ ম্যাচে মেসির ম্যাজিকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পায় দলটি। গ্রুপ পর্ব পেরুতেও কঠিন সমীকরণের মধ্য দিয়ে যেতে হয়েছে দলটিকে। তবে দলে বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি আছেন বলেই বাজির দরে টিকে আছে আর্জেন্টিনা।
পর্তুগাল : রাশিয়া বিশ্বকাপ শুরুর আগে শিরোপা জয়ে ফেভারিটের তালিকায় ছিল না ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল। বিশ্বকাপ শুরুর আগে দলটির বাজির দর ছিল ২৫/১। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর অসাধারণ পারফরম্যান্স স্বপ্ন দেখাচ্ছে পর্তুগীজদের। আগামীতে রোনালদো ফ্যাক্টর অস্বীকার করাটা বোকামি হবে। এখন পর্যন্ত বিশ্বকাপের গোল্ডেন বুটের জয়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোনালদো। দলে প্রতিভাবান বেশ কিছু ফুটবলার রয়েছেন যাদের ওপর আস্থা রাখা যায়। তবে তারা সবাই আবর্তিত হবেন সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন রোনালদোকে ঘিরে এবং এটাই তাৎপর্যপূর্ণ।
বেলজিয়াম : আসরের ডার্ক হর্স বেলজিয়াম। শুরুতে বেলজিয়ামকে হিসেবে না রাখা হলেও বিশ্বকাপে জাত চিনিয়েছে দলটি। জানিয়ে দিয়েছে কোনোভাবেই অবমূল্যায়ন করা যাবে না দলটিকে। কেভিন ডি ব্রুইন, এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকুর মতো তারকারা রয়েছেন ফর্মে। দলটির চলছে এখন স্বর্ণযুগ। তাদের কারণে দলটিতে এসেছে পরিপক্বতা। বেলজিয়াম যে কোনো দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম। বাজির দরে আর্জেন্টিনাকে পেছনে ফেলেছে বেলজিয়াম। সূত্র : দৈনিক আমাদের সময়
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!