Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: July 1, 2018 | 12:37 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধের রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। জনগণ ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতির কারণে পরিবার থেকে তাদের সদস্য এমনকি শিশুদের আলাদা করার প্রতিবাদে শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি।

বিক্ষোভকারীরা জানায়, মার্কিন সরকার এখনো প্রায় ২হাজার অভিবাসী শিশুকে আটকে রেখেছে। তাদের অতিশীঘ্রই পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে অন্তত ৬৩০টি কর্মসূচি হাতে নিয়েছে ‘ফ্যামিলি বিলং টুগেদার’ নামে একটি সংগঠন।

পৌলা ফ্লোরেস মারকুয়েস নামে একজন বিক্ষোভকারী আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, একটি দেশ হিসেবে ট্রাম্পের নীতিটি আমাদের সাথে যায় না। সকল শরনার্থীদেরও আমাদের দেশে স্বাগত জানানো উচিৎ বলে আন্দোলনকারীরা শ্লোগান দিতে থাকে। বিক্ষোভ হয়েছে পুরো দেশজুড়ে আর ক্যালিফোর্নিয়ার জনগণ তাদের ইমিগ্রেশন অফিসও ঘেরাও করেছিল বলে বিবিসি দাবি করেছে।

উল্লেখ্য, নির্যাতিত অভিবাসীদের সমর্থনে মার্কিন জনগণ ‘ফ্যামিলি বিলং টুগেদার’ নামে একটি সম্মিলিত জোট গঠন করে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ পুরো যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ সমাবেশ করেছে। তারা দেশটির সিভিল লিবারিটিস ইউনিয়ন (এসিএলইউ), মোভঅন.ওআরজি ও ন্যাশনাল ডমেস্টিক ওয়ার্কার অ্যালিয়ান্সকে নিয়ে একটি বৃহত্তম জোট গঠন করেছে বলে দেশটির ‘দ্য হিল’ নামে একটি রাজনৈতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছিল। ফ্রান্স২৪.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV