একজন তবলা বাদক ও মোঃ হাসান আরিফ
জুলি রহমান : প্রবাদে আছে জর্দা ছাড়া পান তবলা ছাড়া গান।এ কথাটি গান এবং পানের মাঝে সত্যিই ওতপ্রোত ভাবে জড়িত।সংগীতে যন্ত্র হলো গানের শক্তি।সুরের ভেতর কথারা ভেসে বেড়ায়।তাই গান কে শ্রুতি মধুর করতে যন্ত্রের অবদান অনস্বীকার্য।এ ক্ষেত্রে তবলার ভূমিকা প্রধান।তবলার বিট গানকে গানের কথাকে এমন কি কবিতাকে ও দশর্ক নন্দিত করে তোলে।তাই এখন এমন একজন তবলা বাদকের কথা বলবো যিনি তবলাকেই ধ্যানজ্ঞাণ করেছেন।তিনি হলেন কুস্টিয়া জেলার মোঃহাসান।
মোঃ হাসান আরিফ আট বছর বয়স থেকেই শব্দ সুর তবলায় হাত রাখেন।এবং দৃঢ়তার পদভারে ঢাকার বিখ্যাত বুলবুল ললিত কলা বিভাগে শিক্ষানবিস হিসাবে নিযুক্ত হন।সেখানে তিনি চার বছরের কোর্সে দক্ষতার সাথে প্রথম স্থানই পেয়েছেন।
সৌভাগ্যের নামান্তরে তিনি ১৯৯১ তে প্রথম স্থান লাভ করেন।এর পর তিনি ১৯৯২-২০১৭ সাল পর্যন্ন্ত বাংলাদেশের সর্ব বৃহৎ এবং প্রাচীন সংগীত বিদ্যালয় বুলবুল ললিত কলা একাডেমী বাফাতে শিক্ষকতার পেশাটিই বেছে নেন।
নিত্য তবলায় সংগত দিতে দিতে আরো পারদর্শী হয়ে উঠেন।কথায় আছে গাইতে গাইতে গায়েন।বাজাতে বাজাতে বায়েন।হাসান আরিফ ইতিমধ্যে বায়েনে পরিণত হয়ে গ্যাছেন।নিয়মিত অধ্যাবসায় ও চর্চার ফলে তিনি ২০১৩ সালে শ্রেষ্ঠ তবলা বাদক এবং ২০১৫ সালে তবলার একজন সন্মানিত শিক্ষক হিসাবে পুরস্কৃত হন।
এছাড়াও ২০০৬- ২০১৭ সাল পর্যন্ত তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে গানের বিভাগে শিক্ষক হিসাবে নিয়োজিত হন।মাসব্যাপী লোক ও কারু শিল্পমেলা ও লোকজ উৎসবে কাজ করেন।তদানুযায়ী ২০১৫ সালের অনুষ্ঠানে শ্রেষ্ঠ তবলা বাদক হিসাবে পুরস্কৃত হন।অনুষ্ঠানটির আয়োজক ছিলেন-বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশন।
এছাড়া জনাব হাসান বাংলাদেশে বিভিন্ন টিভি চ্যানেল গুলোতে ও খন্ডকালীন কালীন কাজ করেছেন।তিনি দেশের বাইরে ওয়ার্ল্ড ফক ফেস্ট স্প্রিংভ্যালী উতাহ২০১৪ ইং লোক উৎসবে অংশ গ্রহণ করেন।তিনি ২০১৪ সালেই আরো বাউন্টি ডেভিস সামার ফেস্ট উতাহ ইউ এস এ ২০১৪ এবং ইন্টারন্যাশনাল ডে উতাহ ২০১৪ ইং অনুষ্ঠানে তবলা বাদক শিল্পী হিসাবে অংশ গ্রহণ করেন।
তিনি আবার ২০১৪ সালে কারুপানো ভেনেজুয়েলা তে আয়োজিত সেকেন্ড ফেস্টিভাল ইন্টারন্যাশনাল ডি -লা – ডিভারসিদাদ কালচারাল অনুষ্ঠানে বাংলাদেশ থেকে তবলা বাদক শিল্পী হিসাবে অংশ গ্রহণ করেন।তিনি ২০১৫ সালে লাক্সুন ফক আর্ট ফেস্টিভাল অনুষ্ঠান যা অনুষ্ঠিত হয় মিশরে।সেখানেও তিনি তবলা বাদক শিল্পী হিসাবে অংশ গ্রহণ করেন।বাংলাদেশ থেকে তিনি টার্কী বায়োকচেকমি ইস্তান্বুল আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানের আয়োজক বায়োচেকমিক ,ইস্তান্বুল এর পৌর সভার মেয়র জনাব ডঃ হাসান আকসুন দ্বারা অনুষ্ঠিত।
এখানেই তিনি থেমে যাননি ।নিরলস প্রচেষ্টার এই শিল্পী হাসান আরিফ রাশিয়ার সাংস্কৃতিক বিষয় লোক উৎসবে বাংলাদেশ থেকে অংশ নেন।
বর্তমানে তিনি নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ একাডেমী অফ ফাইন আর্টস এ তবলা বিভাগের শিক্ষক হিসাবে কাজ করছেন।এ ছাড়া তিনি সাজুফতা
সাহিত্য ক্লাবের সাংস্কৃতিক পর্বের গুরু দায়িত্বে থেকে বিশেষ ভূমিকায় নিয়মিত কাজ করে যাচ্ছেন।
নিউইয়র্ক-
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes