Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির নির্বাচন অক্টোবরে : রেকর্ড ভোটার ২৭,৫১৩ ; ‘রব-রুহুল’ ও ‘নয়ন-আলী’ প্যানেল এবং সভাপতি পদে জয়নাল একক প্রার্থী!

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: July 4, 2018 | 6:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘আব্রেলা সংগঠন’ হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচন ঘিরে সদস্য/ভোটার নিবন্ধিত হয়েছেন ২৭,৫১৩। যা রেকর্ড ভোটার। এরমধ্যে ৪৮৮ জন আজীবন সদস্য/ভোটার রয়েছেন। সাধারণ ভোটার হচ্ছে ২৭,০২৫ জন। সোসাইটির ইতিহাসে এতো সংখ্যক সদস্য/ভোটার হওয়ার নজির নেই। এতো ব্যাপক ভোটার নিয়ে আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য সোসাইটির নির্বাচন জমে উঠবে বলে সংশ্লিরা আশা প্রকাশ করছেন। এদিকে সোসাইটির আসন্ন নির্বাচনে তিনটি প্যানেল হওয়ার সম্ভাবনা রয়েছে। এরমধ্যে দুটি প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থী ইতিমধ্যেই চুড়ান্ত হয়েছে। অপর প্যানেলের সভাপতি পদের প্রার্থী চুড়ান্ত হয়েছে। উল্লেখ্য, গত ৩০ জুন শনিবার ছিলো সোসাইটির সদস্য পদ নবায়নের শেষ দিন। আর এই সময়ের মধ্যে যারা সদস্য হবেন তারাই সোসাইটির ভোটাধিকার পাবেন। সর্বশেষ ২০১৬ সালের অনুষ্ঠিত সোসাইটির নির্বাচনে ভোটার ছিলো ১৮ হাজার ৫৫১ জন। এরমধ্যে ১১ হাজার ১৫৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। আরো উল্লেখ্য, সোসাইটর সদস্য পদের ফি এক বছরের জনপ্রতি ২০ ডলার। এবং আজীবন সদস্য পদের ফি ৫০০ ডলার। খবর ইউএনএ’র।

       
এদিকে সোসাইটির নির্বাচন ঘিরে ভোটার হওয়ার শেষ দিনে গত ৩০ জুন শনিবার সন্ধ্যায় নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী সম্ভাব্য প্রার্থী আর তাদের সমর্থকদের পদচারনায় সোসাইটি অফিস মুখরিত হয়ে উঠে। বিশেষ করে সম্ভাব্য তিন প্যানেলের প্রার্থীদের পক্ষ থেকে শনিবার সর্বোচ্চ সংখ্যক সদস্য পদের ফর্ম নবায়ন/নতুন করে পূর্ণ করা হয়। এসময় সোসাইটির সভাপতি কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী’র নেতৃত্বে কার্যকরী পরিষদের কর্মকর্তা ও সদস্যরা নতুন সদস্য ফর্ম গ্রহণ করেন। ইতিমধ্যেই এডভোকেট জামাল আহমেদ জনিকে প্রধান নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। চুড়ান্ত ভোটার তালিকা পেলেই নির্বাচন কমিশন নির্বাচনী তফসীল ঘোষণা করবেন।


সোসাইটি সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টা থেকে সোসাইটি অফিস খোলা রাখা হয়। কিকেল থেকেই সোসাইটির আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ও তাদের প্যানেলে সদস্য এবং সমর্থকরা সোসাইটি অফিসে ভীড়র করতে থাকেন। সোসাইটির কার্যকরী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক রাত ৯টা পর্যন্ত অফিস খোলা রাখার সময় নির্ধারিত হয়। আর এই সময়ে সম্ভাব্য প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে প্যানেল ভিত্তিক সদস্য ফরম পুরণ করে নগদ অর্থ সহকারে জমা দেন। তবে পূর্ণাঙ্গ হিসেব নিকাশ করে চুড়ান্তভাবে সব কিছু জানতে কিছুদিন সময় লাগবে বলে সোসাইটির এক কর্মকর্তা জানান।
সূত্র মতে, গত এক বছরে সোসাইটির আজীবন সদস্যপদ গ্রহণ করেছেন ২২জন। এনিয়ে বর্তমানে সোসাইটির আজীবন সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৮জন। আর গত এক বছরে সাধারণ সদস্য/ভোটার হয়েছেন ২৬,০৪৮জন। সর্বশেষ সাধারণ সভা পর্যন্ত সোসাইটির বৈধ সদস্য ছিলেন ৪৬৬জন। সোসাইটির বর্তমান কার্যকরী কমিটির কর্মকান্ড আর উদ্যোগের ফলেই এতো ব্যাপক সংখ্যক সদস্য এবছর সদস্য হয়েছেন বলে সভাপতি কামাল আহমেদ জানান। এছাড়াও সামনে নির্বাচন থাকায় অনেকেই আগ্রহ দেখিয়ে ভোটার হয়েছেন। তিনি বলেন, আমি নিরপেক্ষভাবে দায়িত্ব শেষ করতে চাই এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কমিউনিটিকে ভালো একটি কমিটি উপহার দিতে চাই।


এসময় সোসাইটির উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান এম আজীজ, ট্রাষ্টি বোর্ডের সদস্য যথাক্রমে আব্দুল হাসিম হাসনু, কাজী আজহারুল হক মিলন, মকবুল রহিম চুনুই ও ওয়াসী চৌধুরী, সিনিয়র সহ সভাপতি, আব্দুর রহীম হওলাদার, প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় প্রমুখ এবং কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেলোয়ার হোসেন, জয়নাল আবেদীন, রানা ফেরদৌস চৌধুরী ও আতাউর রহমান সেলিম, সাবেক কর্মকর্তা নাসির আলী খান পল, বাবুল চৌধুরী, নিশান রহীম, শেখ সিরাজুল ইসলাম, কাজী সাখাওয়াত হোসেন আজম, সৈয়দ ইলিয়াস খসরু, কমিউনিটি নেতা আব্দুর রব মিয়া, বদরুন নাহার খান মিতা, কাজী আশরাফ হোসেন নয়ন, জাহিদ মিন্টু, আবু সুফিয়ান, মাহবুবুল আলম, পারভেজ সাজ্জাদ, আমজাদ হোসেন সেলিম, ডা. শাহনাজ লিপি, মাহবুব আলম, আহবাব চৌধুরী খোকন, মইনুল ইসলাম, ময়নুজ্জামান চৌধুরী, বেলাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টায় সোসাইটি অফিসের ফটক বন্ধ করে দিয়ে অফিসের ভিতরে অবস্থানরতদের কাছ থেকে সর্বশেষ সদস্য পদের ফরম গ্রহণ করা হয় এবং রাতভর এসময় সদস্য ফরম গ্রহণ শেষে প্রাপ্ত অর্থ হিসাব-নিকাশ করে পরদিন রোববার বেলা ১২টার দিকে সোসাইটির কর্মকর্তারা সোসাইটি অফিস থেকে বের হয়ে আসেন। পরে তারা ব্যাংকে অর্থ জমা দিয়ে বাসায় ফেরেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা রোববার ইউএনএ প্রতিনিধি-কে জানান, টানা ২৬ ঘন্টা সোসাইটি অফিসে থেকে সব কাজ শেষ করে বাসায় ফিরতে হয়েছে। সোসাইটির ইতিহাসে এমন অবস্থায় কখনো কাজ করতে হয়নি।


অপরদিকে সোসাইটির আসন্ন নির্বাচনে তিনটি প্যানেল হওয়ার সম্ভাবনা হচ্ছে বলে জানা গেছে। প্যানেল তিনটি হচ্ছে- ‘রব-রুহুল’ ও ‘নয়ন-আলী’ প্যানেল। এই দুই প্যানেলের মধ্যে ‘রব-রুহুল’ প্যানেল থেকে সভাপতি পদে বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক পদে সোসাইটির বর্তমান সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী এবং ‘নয়ন-আলী’ প্যানেল থেকে মিরেশ্বরাই সমিতি ইউএসএ’র সভাপতি কাজী আশরাফ হোসেন নয়ন সভাপতি ও সোসাইটির বর্তমান কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন। অপরদিকে সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সভাপতি পদে প্রার্থী হচ্ছেন বলে জানা গেলেও তার প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কে তা এখনো চুড়ান্ত হয়নি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV