নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে জমজমাট রয়েল বেঙ্গল পথমেলা রোববার : থাকবে দেশ-প্রবাসের জনপ্রিয় শিল্পীদের জমকালো পরিবেশনা
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে ঐতিহ্যবাহী রয়েল বেঙ্গল পথমেলা আগামী ৮ জুলাই রোববার অনুষ্ঠিত হবে। বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের উদ্যোগে এবং বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির কাউন্সিলের সহায়তায় নর্থ ব্রঙ্কসের ২০৪ ষ্ট্রিটে দিনব্যাপী এ জমজমাট পথমেলায় থাকবে দেশ-প্রবাসের জনপ্রিয় শিল্পীদের জমকালো পরিবেশনা।

আয়োজকরা জানান, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম সহ মূলধারার কাছে বাঙালী সংস্কৃতি ও দেশীয় পণ্যকে তুলে ধরার প্রয়াসে নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত নর্থ ব্রঙ্কসে রয়েল বেঙ্গল পথমেলার আয়োজন করা হয়। সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত এ মেলা চলবে। প্রতিবারের ন্যায় এবারও এ মেলায় মানুষের ঢল নামবে বলে প্রত্যাশা আয়োজকদের। ছুটির দিন হওয়ায় মানুষের পদভারে মুখরিত থাকবে পুরো পথমেলা। মেলা মঞ্চে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। মেলায় বাংলাদেশী মালিকানার বিভিন্ন মুখরোচক খাবার আর পণ্য, পোষাক-পরিচ্ছদ, প্রশাধনসহ হরেক রকমের স্টল থাকবে। মেলায় রয়েছে আকর্ষণীয় র্যাফেল ড্রও।
পরিবার-পরিজন নিয়ে প্রবাসী বাংলাদেশীদের এই পথমেলা উপভোগ করতে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম, ইভেন্ট কমিটির আহ্বায়ক মো. আব্দুর রহিম ও সদস্য সচিব বোরহান উদ্দিন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








