Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

হেলথ ইন্সুরেন্স ওবামাকেয়ারের কয়েকশত কোটি ডলার আটকে দিল ট্রাম্প প্রশাসন

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: July 8, 2018 | 7:37 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কার স্বাস্থ্য বিষয়ক আইনের অধীনে হেলথ ইন্সুরেন্স ওবামাকেয়ার পাওয়া ব্যক্তিদের শত শত কোটি ডলারের পাওনা স্থগিত করে দিয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন। বলা হয়েছে, সম্প্রতি ফেডারেল একটি কোর্ট ওই অর্থ ছাড় না দিতে রুলিং দিয়েছে। শনিবার ট্রাম্প প্রশাসনের এমন ঘোষণা তোলপাড় হচ্ছে মার্কিন মুলুক। ওবামাকেয়ারের অধীনে যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হতেন এতদিন। এই সেবা দেয় দ্য সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস। তারা ওবামাবাকেয়ার বা আফোর্ডেবল কেয়ার অ্যাক্টের অধীনে ১০৪০ কোটি ডলার বিতরণ করতে। এই সেবা যারা পেতেন তাদের স্বাস্থ্য সেবা এখন ঝুঁকিতে পড়বে। উল্লেখ্য, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন শুরু থেকেই ওবামা কেয়ারের বিরুদ্ধে। তিনি এর কড়া সমালোচনা করেছেন। তাই তার ক্ষমতা ব্যবহার করে ওবামাকেয়ার বিলকে এমন অবস্থায় নিয়ে এসেছেন। এর আগে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসে এই আইনটি বাতিল করে নতুন একটি আইন করার চেষ্টা করেন তিনি। কিন্তু ব্যর্থ হন। ওবামাকেয়ারের অধীনে প্রায় ২ কোটি মার্কিনি তাদের স্বাস্থ্য বিষয়ক ইন্সুরেন্সের আওতায় এসেছিলেন। 

ট্যাগ:
Situs Streaming JAV