Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে ‘প্যাডেস্টারিয়ান মল’ তৈরির উদ্যোগ!

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: July 9, 2018 | 12:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের ষ্টার্লিং-বাংলা বাজার এভিনিউ থেকে ইউনিয়ন পোর্টের মধ্যবর্তী ওমস্টেড এভিনিউ’র কিছু অংশ প্যাডেস্টারিয়ান মল তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষ্যে গত ১ জুলাই সন্ধ্যায় খলিল বিরিয়ানী হাউজে এলাকাবাসীর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য আয়োজকরা সকলের সহযোগীতা কামনা করেন।
প্যাডেস্টারিয়ান মলের দুই উদ্যোক্তা মীর্জা মামুন রশীদ এবং ইমরান শাহ রনকে উপস্থিত সকলে ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা বলেন, একটি ভবন তৈরির জন্য যেমন একটি ব্লু প্রিন্ট প্রয়োজন হয় তেমনি ভালো কিছু করার জন্য একটি সুষ্ঠু পরিকল্পনা প্রয়োজন। মীর্জা মামুন এবং ইমরান শাহ কমিউনিটির জন্য যে স্বপ্ন দেখেছেন সকলের সহযোগীতা থাকলে এই পরিকল্পনা বাস্তবায়ন কোন কঠিন কাজ নয়।


তারা বলেন, ব্রঙ্কস প্রবাসী বাংলাদেশীরা ইতোপূর্বে ষ্টার্লিং এভিনিউর কিছু অংশকে ‘বাংলা বাজার’ এ রূপান্তর করে সমগ্র নিউইয়র্কে একটি অনন্য নজীর স্থাপন করেছেন। তেমনি সকলের আন্তরিকতা থাকলে এই পরিকল্পনাও অবশ্যি বাস্তবায়ন হবে।
এডভোকেট এন মজুমদার বলেন, পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য সঠিক পদ্ধতিতে এগিয়ে যেতে হবে। এজন্য স্থানীয় কমিউনিটি বোর্ড ৯ বরাবরে একটি আবেদন করতে হবে। পরে এ আবেদনের উপর কমিউনিটি বোর্ড এবং ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনে শুনানী অনুষ্ঠিত হবে। এই সফল শুনানীর উপর নির্ভর করবে এটা অনুমোদন হবে কিনা।
তিনি আরো বলেন, জুলাই এবং আগষ্ট এই দুই মাস গ্রীষ্মকালীন ছুটির জন্য কমিউনিটি বোর্ডের কার্যক্রম বন্ধ রয়েছে। সেপ্টেম্বরের শুরুতে আবেদন জমা দেবার জন্য তিনি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মীর্জা মামুন রশীদ, এমরান শাহ রন, মাহবুব আলম, মোতাহার বিল্লাহ তুষার, রিয়াজ কামরান, এ ইসলাম মামুন, মোঃ আলাউদ্দিন, ডিটেকটিভ মাসুদুর রহমান, ফয়সাল আহমেদ, মোঃ রুমেল এবং সারওয়ার চৌধুরী প্রমুখ।
প্যাডেস্টারিয়ান মল তৈরির উদ্যোক্তাদের একজন মীর্জা মামুন রশীদ বলেন, জ্যাকসন হাইটসে ডাইভারসিটি প্লাজা বাস্তবায়নের পর থেকে আমার মাথায় পার্কচেষ্টারে এমনি একটা স্থান অনুমোদন করা যায় কিনা এ ধরনের একটি চিন্তা মাথায় আসে। এটা বাস্তবায়ন হলে স্থানীয় বয়স্ক এবং মুরুব্বীরা এখানে সময় কাটাতে পারবেন। যেহেতু পাশেই সিটি কাউন্সিল অনুমোদিন ‘বাংলা বাজার’ এলাকা রয়েছে সেজন্য পাশেই একটি ‘প্যাডেস্টারিয়ান মল’ অনুমোদন দিতে কর্তৃপক্ষ দ্বিমত করবেনা বলে আমি মনে করি।
অপর উদ্যোক্তা এমরান শাহ রন বলেন, আমাদের পরিকল্পনার কথা এডভোকেট এন মজুমদার সহ অন্যান্যদের জানালে তারা এটাকে খুব ভালো উদ্যোগ বলে আমাদের উৎসাহিত করেন। পরে এজন্য একটা মিটিং এর আয়োজন করেন। এতে এলাকাবাসী অনেকেই স্বতস্ফূর্তভাবে অংশ নেন। সকলের সহযোগীতা থাকলে এই পরিকল্পনা বাস্তবায়নে কোন সমস্যা হবেনা বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্যাডেস্টারিয়ান মল বাস্তবায়ন হলে এখানে বসার জন্য প্রয়োজনীয় চেয়ার টেবিল দেয়ার জন্য অনেকে স্বতঃপ্রবৃত্ত হয়ে ঘোষনা দিয়েছেন। স্থানীয় রিয়েল এস্টেট ব্যবসায়ী সালেহ উদ্দিন সাল বলেন, এ ধরনের একটি ভালো উদ্যোগ বাস্তবায়নের জন্য আমাদের সর্বাত্মক সহযোগীতা থাকবে। আমার বিশ্বাস প্রকল্পটি বাস্তবায়ন হলে ব্রঙ্কস কমিউনিটির সকলের সহযোগীতায় এটি জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজার চেয়ে আরো বেশী আকর্ষণীয় এবং সুসজ্জিত প্যাডেস্টারিয়ান মল বলে বিবেচিত হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV