Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের ২য় সেমিস্টার ২১ সেপ্টেম্বর শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: July 10, 2018 | 4:37 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী মালিকানায় স্থাপিত প্রথম ট্যাক্স প্রফেশনাল শিক্ষা প্রতিষ্ঠান কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের চলতি বছরের ২য় সেমিস্টার আগামী ২১ সেপ্টেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে। ক্লাস চলবে সপ্তাহে প্রতি শুক্রবার ও শনিবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত। সেমিস্টার শেষে কোর্স সম্পাদনকারীদের মাঝে যথারীতি সার্টিফিকেট বিতরণ করা হবে। এ সেমিস্টারের জন্য ভর্তি চলছে।
ইনকাম ট্যাক্স স্কুলটির প্রতিষ্ঠাতা কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার ও এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম জানিয়েছেন, তিন মাসব্যাপি এই কোর্সে ট্যাক্স প্রিপারেশন অ্যান্ড প্ল্যানিং বিষয়ে কম্প্রিহেনসিভ প্রশিক্ষণ দেয়া হয়। অভিজ্ঞ ইন্সট্রাকটরগণ ক্লাস নেন এই অ্যানুয়েল ফাইলিং সিজন প্রোগামে। ইনকাম ট্যাক্স ফাইল করার নিয়ম-কানুনসহ ট্যাক্স বিষয়ে হাতে-কলমে যাবতীয় শিক্ষা দেয়া হয় এ ট্যাক্স কোর্সে। তিন মাসে ৬০ ঘন্টার ১৮সিই ক্রেডিটের এ কোর্সে অংশ নেয়া শিক্ষার্থীদের গড়ে তোলা হয় ট্যাক্স প্রফেশনাল হিসেবে। সফলতার সাথে কোর্স সম্পাদনকারীদের নাম ট্যাক্স প্রিপেয়ার হিসেবে এন্ট্রি থাকবে আইআরএস’র ডাটা বেইসে। এ প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট প্রাপ্তরা সহজেই নিজেদের নিয়োজিত করতে পারেন ট্যাক্স প্রফেশনে। কোর্স সম্পাদনকারীদের জব পেতেও সহযোগিতা করা হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের প্রিন্সিপাল এমবিএ ডিগ্রিধারী মোহাম্মদ হাসেম জানান, ‘কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি কমিউনিটির সেবায় ট্যাক্স স্কুলটি চালু করেছেন তারা। তিনি জানান, ট্যাক্স কোর্সে ভর্তির জন্য ট্যাক্স কিংবা একাউন্টিং বিষয়ে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না।
‘কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোহাম্মদ হাসেম আরো জানান, তিন মাসব্যাপি ট্যাক্স কোর্সে প্রতি বছর দু’টি সেমিস্টারে ক্লাস নেয়া হয়। প্রতি সেমিস্টারে তিনটি ব্যাচে ৩০ জন করে শিক্ষার্থী নেয়া হয়। একটি সেমিস্টার মে-জুলাই এবং অপরটি সেপ্টেম্বর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়। নাম মাত্র ফি নেয়া হয় প্রশিক্ষণার্থীদের কাছ থেকে। তবে আসন সংখ্যা সীমিত।
উল্লেখ্য, নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটে কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র কার্যালয়ে ইনকাম ট্যাক্স স্কুলের কার্যক্রম শুরু হয় গত বছরের ১০ সেপ্টেম্বর থেকে।
এবিষয়ে আরো জানতে যোগাযোগ করার অনুরোধ জানান হয়েছে : মোহাম্মদ হাসেম, আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট, আইআরএস সার্টিফাইয়িং একস্পেটেন্স এজেন্ট, এমবিএ ইন একাউন্টিং, প্রেসিডেন্ট, কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস, ৩৭-২০ ৭৪ স্ট্রিট, ২য় তলা, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২, ফোন:৭১৮-২০৫-৬০৪০,৭১৮-২০৫-৬০১০। www.karnafullytax.com

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV