নিউইয়র্কে বাউল শিল্পী কিরণ চন্দ্র রায়-এর সঙ্গীত সন্ধ্যায় মুগ্ধ দর্শক-শ্রোতা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের জনপ্রিয় শিল্পী কিরণ চন্দ্র রায়ের এক সন্ধ্যায় প্রবাসীরা প্রাণভরে উপভোগ করলেন গ্রামবাংলার মানুষের গান বাউল সঙ্গীত। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিন গত ৪ জুলাই বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডস্থ কুইন্স প্যালেসে এই অনুষ্ঠানের আয়োজন করে ফুলকলি ফাউন্ডেশন ইউএসএ ইনক। অনুষ্ঠানে শিল্পী একে একে ১০/১৫টি গান পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।
গানের ফাঁকে ফাঁকে শিল্পী তার পরিবেশিত বাউল গানের রচনার প্রেক্ষাপট সহ গানগুলোর গীতিকার ও সুরকারদের নাম উল্লেখ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানের শুরুত শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় শিল্পী রথীন্দ্র নাথ রায়, গীতিকার জীবন চৌধুরী, অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক শাহ নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান রুবেল ও সৈয়দ আল আমীন এবং সদস্য সচিব বেলাল আহমেদ। এর আগে শিল্পী ও অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। সবশেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী ফখরুল ইসলাম দেলোয়ার। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ছড়াকার মনজুর কাদের।
শিল্পীর সাথে প্রবাসীদের সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মধ্যরাতে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিপুল র্সখ্যক প্রবাসী অনুষ্ঠানটি উপভোগ করেন।
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone