নিউইয়র্কে জালালাবাদ ল’ সোসাইটির ঈদ পুনর্মিলনী
ইউএসএনিউজঅনলাইন.কম : জালালাবাদ ল’ সোসাইটি ইউএসএ ইনক্’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অনস্বীকার্য। মানবাধিকার লংঘনের বিরুদ্ধে আইনজীবীদের সোচ্চার হতে হবে। আইনজীবীরা জাতির বিবেক। জাতিকে জাগ্রত করার কান্ডারী। প্রবাসীদের পাশে দাঁড়াবার আহ্বান জানান আইনজীবীদের।
নিউইয়র্কে জ্যাকসন হাইটসের খাবার বাড়ি চায়নিজে গত ২ সেপ্টেম্বর রোববার রাতে আয়োজিত এ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী।


জালালাবাদ ল’ সোসাইটির সভাপতি এডভোকেট মোঃ এমাদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরীর পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট শেখ আখতার উল ইসলাম ও বাংলাদেশ ল’ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওয়াহিদ। অন্যদেরন মধ্যে আলোচনায় অংশ নেন জালালাবাদ ল’ সোসাইটির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস শহীদ আজাদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট নূরুল ইসলাম ময়নুল, কার্যকরী সদস্য এডভোকেট আশিক খান, এডভোকেট লিয়াকত আলী, জেবিবিএ’র সাবেক সভাপতি গিয়াস মজুমদার, জকিগঞ্জ এসোসিয়েশনের সভাপতি আবিদুর রহমান, মুক্তিযোদ্ধা মোঃ মুজাহিদুল ইসলাম, ডা: এইচএম ফখরুল ইসলাম, সৈয়দ সিদ্দিকুল হাসান, একেএম ফয়জুল কবীর, মোঃ আকমাম খাঁন, সৈয়দ আল মোর্তজা প্রমুখ।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং