Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট পদে বিশেষ নির্বাচন ফেব্রুয়ারীতে : বাংলাদেশী-আমেরিকান হেলাল শেখের প্রার্থীতা ঘোষণা

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: December 7, 2018 | 4:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট পদে বিশেষ নির্বাচনে প্রার্থী হচ্ছেন বাংলাদেশী-আমেরিকান হেলাল শেখ। আগামী ফেব্রুয়ারী মাসে বিশেষ এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট ল্যাটিসা জেমস সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে ষ্টেট এটর্নী জেনারেল নির্বাচিত হওয়ায় এই পদে বিশেষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। এই নির্বাচনে হেলাল শেখ ছাড়াও সাবেক নিউইয়র্ক সিটি স্পীকার মেলিসা মার্ক বিভার্টো, ওজন পার্ক এলাকা থেকে নির্বাচিত সিটি কাউন্সিলম্যান রাফায়েল ইস্পানিয়াল, ডেনি ডিওনাল, মাইকেল ব্লেক, রবার্ট কার্নেগি, জামানী ইউলিয়াম, নমিকি নস্ট, ডেভিড আইজেনবাচ, ইডেনিস রডরিগুয়েজ, থিয়ো চিনো, বেঞ্জামিন ই ও ডন স্মল সহ অন্যান্যরা তাদের প্রার্থীতা ঘোষণা করেছেন। এছাড়াও এই পদে ব্রুকলীন বরো প্রেসিডেন্ট এরিক এডাম এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলের সাবেক স্পীকার ক্রিস্টিন কুইনের নামও প্রার্থী হিসেবে শুনা যাচ্ছে।
উল্লেখ্য, পাবলিক এডভোকেট পদ নিউইয়র্ক সিটি প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ পদ। সিটি চার্টারের নিয়ম অনুযায়ী বর্তমান পাবলিক এডভোকেট লাটিসা জেমস এই পদ থেকে পদত্যাগের পর পরই বিশেষ নির্বাচন দিতে হবে।
নিউইয়র্ক সিটির পাবলিক এডভোকেট পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। এর মধ্যে বাংলাদেশী হেলাল শেখ ইউএসএনিউজঅনলাইন.কমকে জানিয়েছেন, তিনি আগামী ৯ ডিসেম্বও রোববার দুপুর ১২ টায় এস্টেরিয়া বনফুল গ্রোসারীর সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিউইয়র্ক সিটির পাবলিক এডভোকেট পদে তার প্রার্থীতার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। হেলাল শেখ ইতোপূর্বে সিটি কাউন্সিলম্যান সহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেসব নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোললেও অবশ্য জিততে পারেননি তিনি।
উল্লেখ্য, সিলেটের বিশ্বনাথের বিশিষ্ট সমাজ সেবক মরহুম মুক্তিযোদ্ধা এডভোকেট তজম্মুল আলীর চতুর্থ সন্তান হেলাল আবু শেখ ১৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন। আসার পর থেকেই নিউইয়র্কে বসবাস করছেন। তিনি নিউইয়র্ক সিটি কলেজ অব টেনোলজি থেকে কম্পিউটার ইনফরমেশন বিষয়ে ব্যাচেলর করেন। এ কলেজে অধ্যয়নকালে তিনি দক্ষিণ এশিয়ানদের মধ্যে সর্ব প্রথম স্টুডেন্ট গভর্ণমেন্ট এসোসিয়েশনের ভিপি নির্বাচিত হন বিপুল ভোটে। পরে ব্রুকলীন কলেজ থেকে গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এর পর নিউইয়র্ক সিটি বোর্ড অব এডুকেশনের অধীনে পাবলিক স্কুল শিক্ষক হিসেবে কর্ম জীবন শুরু করেন। ২০১৩ সালে সিটি কাউন্সিলম্যান পদে নির্বাচনের প্রাক্কালে শিক্ষকতার পদ থেকে অবসর নেন। সে থেকে পূর্ণকালীন রাজনীতিক-সামাজিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন তিনি।
মাধ্যমিক স্কুল শিক্ষক হেলাল আবু শেখের সহধর্মিনী ডা. তানিয়া মুকিত শেখ ব্রঙ্কসের মন্টিফিয়ার হসপিটালের এটেন্ডিং ফিজিশিয়ান। তাদের রয়েছে তিন সন্তান মাইশা, মালিহা এবং মেহরান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV