Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

‘ড্রামা সার্কল’র আয়োজনে ‘আমাদের শিশু-আমাদের অহংকার’ শ্লোগানে নিউইয়র্কে তিন দিন ব্যাপি ফোবানা কনভেনশন ২০১৯

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: December 9, 2018 | 10:12 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2273512919379390/

ইউএসএনিউজঅনলাইন.কম : ‘আমাদের শিশু-আমাদের অহংকার’ শ্লোগানে আগামী ৩০-৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ‘ড্রামা সার্কল’র আয়োজনে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ফোবানা কনভেনশন ২০১৯। নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে নাসাউ কলিসিয়ামের বিলাসবহুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী এ কনভেনশন। ফোবানা কনভেনশন ২০১৯’র সার্বিক প্রস্তুতির বিষয় জানাতে গত শনিবার দুপুরে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা-ফোবানা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে ৩৩তম ফোবানা কনভেনশন অনুষ্ঠানে গণমাধ্যমের আন্তরিক সহায়তা চেয়েছে ফোবানা নেতৃবৃন্দ।
ফোবানার নির্বাহী সচিব জাকারিয়া চৌধুরী সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩২ বছরে ৩২টি ফোবানা সম্মেলন হয়েছে বিভিন্ন সিটিতে। ৩৩তম সম্মেলনকে সাফল্যমন্ডিত করতে ২৫টি স্টান্ডিং কমিটি মাঠে রয়েছে। তবে সবকিছু নির্ভর করছে গণমাধ্যমের সহায়তার ওপর।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয় যে, আইনগতভাবে এই কমিটি ব্যতিত অন্য কেউ ‘ফোবানা’ এবং তার লোগো ব্যবহার করতে পারবেন না। সর্বোচ্চ আইনের দেশে বেআইনি কাজটি কেউ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।
উল্লেখ্য, দু’দিন আগে ফোবানা’র ব্যানারে নিউইয়র্কেই আরেকটি সংবাদ সম্মেলন করে একই সময়ে নিউইয়র্কে ৩ দিনব্যাপী ফোবানা কনভেনশনের ঘোষণা দেয় হয়।
কমিউনিটির ঐক্যের বৃহত্তর স্বার্থে সকলকে ফোবানা’র পতাকাতলে জড়ো হবার উদাত্ত আহবান জানান নির্বাহী কমিটির চেয়ারম্যান মীর এইচ চৌধুরী।
সংবাদ সম্মেলনে ৩৩তম ফোবানা কনভেনশনের হোস্ট কমিটির কনভেনর নার্গিস আহমেদ এবং সদস্য-সচিব আবির আলমগীর জানান, নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে নাসাউ কলিসিয়ামের বিলাসবহুল অডিটরিয়ামে একইসাথে দুটি মঞ্চে অনুষ্ঠান চলবে। ৯ হাজার আসনবিশিস্ট এ অডিটরিয়ামের দু’দিনের ভাড়া ২ লাখ ৪০ হাজার ডলার। এছাড়াও উদ্বোধনী দিনের পৃথক অডিটরিয়ামে লাগবে আরো অর্ধ লক্ষাধিক ডলার। নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, বস্টন, টেক্সাস, ফোরিডা, জর্জিয়া, ভার্জিনিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়াসহ বাংলাদেশী অধ্যুষিত রাজ্য থেকে ৮০টিরও অধিক সংগঠনের সদস্য-কর্মকর্তারা পারফর্ম করবেন। সম্মেলন সফল করার লক্ষে সর্বত্র চলছে রিহার্সেল।
‘ড্রামা সার্কল’র প্রতিষ্ঠাতা ও হোস্ট কমিটির কনভেনর নার্গিস আহমেদ এবং ফোবানা’র নির্বাহী চেয়ারম্যান মীর এইচ চৌধুরী প্রবাসীদের ঐক্য প্রক্রিয়ার বিষয়ে বলেন, ২০০৪ সাল থেকেই তারা নানাভাবে চেষ্টা করেছেন ফোবানাকে একত্রিত করতে। কিন্তু ‘সালিশ মানি তো তালগাছটা চাই’ মনোভাবের কারণে কতিপয় ব্যক্তি ফোবানার মূলধারার বাইরে রয়েছেন। তারাই ঐক্যের বিপরীতে অবস্থান করছেন। উত্তর আমেরিকায় বাংলাদেশীদের ঐক্যের বন্ধন সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। তারা আশাবাদ ব্যক্ত কওে আরো বলেন, সচেতন প্রবাসীরা অবশ্যই ফোবানার ৩৩তম কনভেনশনে জড়ো হবেন। সেখানে নতুন প্রজন্মের অংশগ্রহণের পাশাপাশি থাকবে মূলধারার রাজনীতিকদের সরব উপস্থিতিও।
সংবাদ সম্মেলনে উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে কমিউনিটির শীর্ষ নেতারা উপস্থিত হন। এর মধ্যে ছিলেন ফোবানার ভাইস চেয়ারপার্সন (টেক্সাস) শাহ হালিম, সাবেক চার চেয়ার পার্সন মাহাবুব রেজা রহিম (আরিজোনা), আতিকুর রহমান (ফ্লোরিডা), নাহিদ চৌধুরী মামুন (নিউজার্সি) এবং বেদারুল ইসলাম বাবলা (নিউইয়র্ক), আউস্ট্যান্ডিং মেম্বার জসীম উদ্দিন (জর্জিয়া), রবিউল করিম বেলাল (ক্যানসাস), নির্বাহী সদস্য গোলাম ফারুক ভূইয়া (নিউজার্সি), শহিদুল মল্লিক বাঁধন (লং আইল্যান্ড), নাহিদা আলী (টেক্সাস) এবং কবির কীরন (নিউজার্সি)। এছাড়াও উপস্থিত ছিলেন হোস্ট কমিটির প্রেসিডেন্ট ড. দেলওয়ার হোসেন, চীফ কো-অর্ডিনেটর জহির মাহমুদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ফোবানা কনভেনশনকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে হোস্ট সংগঠন ‘ড্রামা সার্কল’ সহ সংশ্লিষ্টরা। বাংলাদেশী প্রজন্মকে উৎসাহিত করার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

https://www.facebook.com/USANewsNY/videos/2089158797845781/
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV