Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্রিয়াঙ্কা চোপড়াকে ছলনাময়ী বলে দুঃখপ্রকাশ মার্কিন সাংবাদিক’র

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: December 9, 2018 | 6:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া ভবিষ্যৎ ক্যারিয়ারের স্বার্থেই মার্কিন শিল্পী নিক জোনাসকে ছলনার ফাঁদে ফেলে বিয়ে করেছেন। এমনই মন্তব্য করে তার ভক্তদের তোপের মুখে পড়ে ক্ষমা চাইলেন যুক্তরাষ্ট্রের সাংবাদিক মারিয়া স্মিথ। দ্যা কাট নামের নিউ ইয়র্কভিত্তিক একটি ওয়েবসাইটে লেখা এক প্রবন্ধে প্রিয়াঙ্কাকে নিয়ে তিনি এ মন্তব্য করেন। তার লেখাটি প্রকাশিত হবার পরেই অনেক ভারতীয়রা প্রিয়াঙ্কা চোপড়ার পক্ষ নিয়ে তার ওই লেখার প্রতিবাদ করে এবং ওই সাংবাদিকের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনে। 

এর প্রেক্ষিতে নিজের টুইটার অ্যাকাউন্টে ক্ষমা চেয়ে একটি পোস্ট দেন ওই সাংবাদিক। 
মারিয়া স্মিথ টুইট বার্তায় নিজের এ মন্তব্যের স¤পূর্ণ দায়ভার গ্রহণ করে জানান, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস এবং সব পাঠক যারা আমার লেখা পড়ে কষ্ট পেয়েছেন তাদের সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি বর্ণবাদ, বিদেশীদের প্রতি বিদ্বেষী মনোভাব ও সেক্সিজমকে উপস্থাপন করি নি। আমি যা লিখেছি, তার স¤পূর্ণ দায়ভার আমার।

আমি ভুল ছিলাম এবং আর এ জন্য সত্যিকার অর্থেই আমি দুঃখিত। এর আগে দ্যা কাট নামের সেই ওয়েবসাইটটির পক্ষ থেকেও ক্ষমা চেয়ে বলা হয়, এই প্রবন্ধটি মানসম্মত নয়।

উল্লেখ্য, প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস গত সপ্তাহে রাজস্থানের যোধপুরে বিয়ে করেন। বর্তমানে এই নববিবাহিত দ¤পতি মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়েতে অংশ নেয়ার জন্য ভারতে অবস্থান করছেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV