Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবিতে নিউইয়র্কে র‌্যালি

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: December 10, 2018 | 11:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: গণহত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং একাত্তরের ২৫ মার্চ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবিতে ৯ ডিসেম্বর রবিবার নিউইয়র্কে র‌্যালি করলেন বাংলাদেশিরা। দিনটি ছিল জাতিসংঘ ঘোষিত ‘গণহত্যা প্রতিরোধ এবং ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের রেজ্যুলেশন গ্রহণের ৭০তম বার্ষিকী’। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরেও এ উপলক্ষে সেমিনার হয়েছে।

হাড় কাঁপানো শীত উপেক্ষা করে বাংলাদেশিরা সন্ধ্যায় জড়ো হন জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায়। ‘জেনোসাইড একাত্তর ফাউন্ডেশন, ইউএসএ’ নামক একটি সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত এ র‌্যালিতে নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এবং ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূরএলাহি মিনাও ছিলেন বিশিষ্টজনদের মধ্যে।হোস্ট সংগঠনের প্রতিষ্ঠাতা ড. প্রদীপ করের নেতৃত্বে বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন মুক্তিযোদ্ধা এম এ আওয়াল, খুরশীদ আনোয়ার বাবলু, ঐক্য পরিষদের নেতা টমাস দুলু রায়, স্বেচ্ছাসেবী সংস্থা প্রবিণী ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ার অধ্যাপক ড. সব্যসাচি দস্তিদার, সেক্টর কমান্ডার্স ফোরামের শুভ রায়, প্রবিণী ফাউন্ডেশনের নির্বাহী সচিব শুভ জি দস্তিদার প্রমুখ।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে মহাসচিবের বিশেষ উপদেষ্টা এডামা ডিয়েং বলেছেন, সাম্প্রতিক সময়ে সারাবিশ্বে হিংসাত্মক বক্তব্য/মন্তব্য, বর্ণ-বিদ্বেষমূলক হামলা এবং জাতিগত কারণে সংঘাতের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এহেন অবস্থায় আমাদেরকে আরও জোরালো ভূমিকায় অবতীর্ণ হতে হবে।

এডামা উল্লেখ করেছেন, আন্তর্জাতিক মানবাধিকার, মানবিকতা এবং রিফ্যুজি আইনের প্রতি অশ্রদ্ধা কমছে। তাই আমাদেরকে বাস্তবতার আলোকে রুখে দাঁড়াতে হবে। এ সময় তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বরতার প্রসঙ্গও উল্লেখ করেন। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায়ে মামলার প্রয়োজন বলেও মন্তব্য করেছেন মহাসচিবের বিশেষ এই উপদেষ্টা। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV