মরিচা দূর করতে পেন্টাগনের ব্যয় ২১’শ কোটি ডলার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন অস্ত্রশস্ত্রে মরিচা বড় এক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পেন্টাগনের। ট্যাঙ্ক, সাঁজোয়া যান, জাহাজ, ব্যালেস্টিক মিসাইল, পারমানবিক অস্ত্র কিংবা বিমান যাই হোক না কেন এতে প্রাকৃতিকভাবে রাসায়নিক বিক্রিয়ায় যে মরিচা ধরে তা দূর করতে রীতিমত গলদঘর্ম হচ্ছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। বছরে গুণতে হচ্ছে ২১ বিলিয়ন ডলার। এমনকি এসব দামি অস্ত্রশস্ত্রের রক্ষণাবেক্ষণের অভাব হলে অচল হয়ে যাওয়ার ভীতিও রয়েছে এবং তা ঠিক রাখতে এর একতৃতীয়াংশ খরচ ব্যয় করতে হচ্ছে মরিচা দূর করতে। এধরনের সমস্যা সবচেয়ে বেশি শুরু হয় ২০০২ সাল থেকে। ডিফেন্স ওয়ান
মার্কিন সরকারের জবাবদিহি বিভাগ থেকে বলা হচ্ছে অস্ত্রশস্ত্রের মরিচা দূর করার কার্যকর সঠিক দিকনির্দেশনা এখনো প্রণয়ন করা হয়নি। গত বছর মার্কিন সেনাবাহিনী ও নৌবাহিনী এধরনের সমস্যা নিরসনে কংগ্রেস বিপাকে পড়ে ঠিক কি পরিমান অর্থ বরাদ্দ দেয়া হলে মরিচা সমস্যা দূর হবে তা নিয়ে। একই বছরে মার্কিন সেনাবাহিনী ২.৪ মিলিয়ন ডলার, বিমান বাহিনী ৩ মিলিয়ন ও নৌবাহিনী ২ লাখ ২০ হাজার ডলার চাইলে তা বরাদ্দ দেয়া হয়। কারণ এ বরাদ্দ দেয়া না হলে অনেক অস্ত্রশস্ত্র অচল হয়ে গেলে তা আর ব্যবহার করা যাবে না বলেও সতর্ক করা হয়েছিল।
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights