Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে জেমিনি স্টার অ্যাওয়ার্ড বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: December 11, 2018 | 2:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে ৫মবারের মতো অনুষ্ঠিত হলো জেমিনি স্টার অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠান। এ উপলক্ষ্যে গত ৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাধীন বাঙলা বেতারকেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান সহ নিউইয়র্ক সিটি কাউন্সিম্যান কস্টা কন্সটানটিনিডিস, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ফাস্ট মিনিস্টার (প্রেস) নূর ই এলাহী, জেবিবিএ নিউইয়র্ক-এর একাংশের সভাপতি ও এনওয়াই ইন্স্যুরেন্স-এর কর্ণধার শাহ নেওয়াজ। খবর ইউএনএ’র।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক ও জেমিনি সম্পাদক বেলাল আহমেদ। এছাড়াও আমন্ত্রিত অতিথি ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন টিউটোরিয়াল-এর চেয়ারপার্সন নাঈমা খান, সাপ্তাহিক আজকাল-এর প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মইনুল ইসলাম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রবাসের ১০জনকে ‘জেমিনি স্টার অ্যাওয়ার্ড-২০১৮’ প্রদান করা হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন: লুৎফুন নাহার লতা (শ্রেষ্ঠ অভিনেত্রী), শিরীন বকুল (শ্রেষ্ঠ অভিনেত্রী), চন্দন চৌধুরী (বেষ্ট সিঙ্গার), মনজুরুল কাদের (বেষ্ট ছড়াকার), প্রিয়া ডায়েস (বেষ্ট ড্যান্সার), মিলা হোসেন (বেষ্ট মডেল), শিমুল খান (বেষ্ট সিঙ্গার), জেরিন মাইশা (বেষ্ট ড্যান্সার), রাহমী খান (বেষ্ট পপ সিঙ্গার) ও শামসুন নাহার নিম্মি (বেষ্ট উপস্থাপিকা)।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV