Wednesday, 28 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

অস্ত্র বিক্রিতে এক নম্বরে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় রাশিয়া

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: December 11, 2018 | 5:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : অস্ত্র বিক্রিতে এক নম্বর অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।রাশিয়ার কোম্পানিগুলো অস্ত্র বিক্রিতে লক্ষণীয় উন্নতি করেছে। যুক্তরাজ্যের অস্ত্র উৎপাদনকে পেছনে ফেলে বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অস্ত্র উৎপাদনকারী দেশ রাশিয়া। এ তথ্য জানিয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)। অস্ত্র উৎপাদন এবং বিক্রি সংক্রান্ত বিষয়ে বিশ্বব্যাপী প্রভাবশালী দেশগুলোকে নিয়ে গবেষণা করে এই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী রাশিয়ার কোম্পানিগুলো বর্তমানে যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারক ও বিক্রেতা কোম্পানিগুলোর পরেই অবস্থান করছে। গবেষণায় দেখা গেছে, রাশিয়ার ১০টি অস্ত্র কোম্পানি বিশ্বের সেরা ১০০ অস্ত্র কোম্পানির অন্তর্ভুুক্ত। পাশাপাশি গত বছরের তুলনায় অস্ত্র বিক্রির হার ৮.৫ শতাংশ বেড়ে ৩৭৭০ কোটি ডলার হয়েছে।
রাশিয়া এই ১০ কোম্পানির সম্মিলিত অস্ত্র বিক্রির পরিমাণ সেরা ১০০ কোম্পানির মোট বিক্রির ৯.৫ শতাংশের সমান। ২০০২ সাল থেকে যুক্তরাজ্য এ অবস্থানে ছিল বলে জানিয়েছে এসআইপিআরআই। পশ্চিম ইউরোপে যুক্তরাজ্য সবচেয়ে বড় অস্ত্র উৎপাদনকারী দেশ। দেশটি সর্বমোট ৩৫৭০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে এবং সাতটি কোম্পানি সেরা ১০০ কোম্পানির অন্তর্ভুক্ত। 
এসআইপিআরআই’য়ের অস্ত্র এবং সেনাবাহিনীর ব্যয় বিষয়ক পরিচালক অডি ফ্লিরেন্ট বলেছেন, বৃটিশ কোম্পানিগুলোর সম্মিলিত অস্ত্র বিক্রির পরিমাণ ২০১৬ সালের তুলনায় মাত্র ২.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর কারণ হল বিএই সিস্টেমস, রোলস-রোয়েস এবং জিকেএন কোম্পানিগুলোর অস্ত্র বিক্রি বেড়ে যাওয়া।
বিএই সিস্টেমস কোম্পানিটির ২০১৭ সালের তুলনায় অস্ত্র বিক্রির পরিমাণ ৩.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেরা ১০০ অস্ত্র বিক্রেতা কোম্পানিগুলোর মধ্যে এর অবস্থানও চতুর্থ।  এসআইপিআরআই’য়ের সিনিয়র গবেষক সিমন ওয়েজম্যান বলেছেন, ২০১১ সাল থেকে রাশিয়ার অস্ত্র কো¤পয়ানিগুলো অস্ত্র বিক্রিতে ক্রমাগত বিকাশের মধ্য দিয়ে যাচ্ছে। রাশিয়া তার অস্ত্র উৎপাদন এবং আধুনিকায়নে যে খরচের মাত্রা বাড়িয়েছে এটা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ। 
তবে অস্ত্র বাণিজ্যে বিশ্বে প্রভাবশালী খেলোয়াড় হিসেবে যুক্তরাষ্ট্র সেরা অবস্থানেই রয়ে গেছে। সেরা ১০০ অস্ত্র কোম্পানির তালিকায় যুক্তরাষ্ট্রেরই ৪২টি কোম্পানি রয়েছে এবং গত বছর তাদের বিক্রি দুই শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল ২২৬৬০ কোটি ডলার। লকহিড মার্টিন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র উৎপাদনকারী কোম্পানি। ২০১৭ সালে কোম্পানিটির একক বিক্রির পরিমাণই ছিল ৪৪৯০ কোটি ডলার। এছাড়াও সংস্থাটির জরিপে তুরস্কের কোম্পানিগুলোর অস্ত্র বিক্রিতে লক্ষ্যনীয় উন্নতি দেখা গেছে। দেশটির কোম্পানিগুলোতে ২০১৭ সালে ২৪ শতাংশ বিক্রি বৃদ্ধি হতে দেখা গেছে। তুরস্ক স¤পর্কে মি ওয়েজম্যান বলেছেন, তুরস্কের অস্ত্র বিক্রিতে এই উন্নতি বিষয়টি ¯পষ্ট করে বোঝাচ্ছে অস্ত্র ইন্ডাস্ট্রিকে উন্নতি করার প্রত্যাশা করছে দেশটি। বিদেশি সরবরাহকারীদের উপর কম নির্ভরশীল হয়ে, দেশে অস্ত্রের বাড়তি চাহিদা পূরণের জন্য এই খাতকে উন্নত করার লক্ষ্য তাদের।  তবে এই গবেষণায় চীনকে অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ সেখানকার অস্ত্র উৎপাদনকারী কোম্পানির সঠিক সংখ্যা জানা যায় নি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ