Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলা বইমেলার ২১ সদস্যের প্রস্তুতি কমিটি গঠিত : আজীবন সম্মাননার পাশাপাশি বাংলাভাষার একজন অভিবাসী লেখককেও পুরস্কৃত করা হবে

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: December 11, 2018 | 11:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক বাংলা বইমেলা ২০১৯ আয়োজনের প্রস্তুতি নিয়ে ৯ ডিসেম্বর বিকেলে জ্যাকসন হাইটসে মুক্তধারা ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি ড. জিয়াউদ্দিন আহমেদ। সভায় নিউইয়র্ক বাংলা বইমেলা ২০১৯-এর ঘোষিত আহ্বায়ক ড. নজরুল ইসলাম সহ মুক্তধারা ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য নিনি ওয়াহেদ, হাসান ফেরদৌস, ফাহিম রেজা নূর, বিশ্বজিত সাহা, ওবায়দুল্লাহ মামুন, আহমাদ মাযহার, আদনান সৈয়দ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় জাকিয়া ফাহিমও উপস্থিত ছিলেন। সভার প্রথমেই ফাউন্ডেশনের সভাপতির মাধ্যমে নিউ ইয়র্ক বাংলা বইমেলা ২০১৯-এর আহ্বায়ক ড. নজরুল ইসলামকে অনুষ্ঠানিক ভাবে দায়িত্ব অর্পণ করা হয়। বইমেলা বাস্তবায়নের জন্য একটি প্রস্তুতি কমিটিও গঠন করা হয়। আহ্বায়ক সহ কমিটির সদস্যরা হলেন, নিনি ওয়াহেদ, ফেরদৌস সাজেদীন, সউদ চৌধুরী, হাসান ফেরদৌস, কৌশিক আহমেদ, ফাহিম রেজা নূর, ওবায়দুল্লাহ মামুন, আহমাদ মাযহার, নসরত শাহ, বিশ্বজিত সাহা, আদনান সৈয়দ, রানু ফেরদৌস, সাবিনা হাই উর্বি, তানভীর রব্বানী, শুভ রায়, শেখ শোয়েব সাজ্জাদ, মুরাদ আকাশ, ইউসুফ রেজা, হারুন আলী ও সেমন্তী ওয়াহেদ।
বিগত বইমেলার মতো  পিএস-৬৯-এই বইমেলা হবে নাকি অন্য কোনো ভেন্যুতে বইমেলা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা হয় বইমেলার জন্য অর্থসংগ্রহ বিষয়েও। সভায় একমত প্রকাশ করা হয় যে মুক্তধারা ফাউন্ডেশনের জন্য স্থয়ী তহবিল গঠন করা হবে। বিভিন্ন নামে পৃষ্ঠপোষক সদস্যপদ গঠনের ব্যপারেও সিদ্ধান্ত গৃহীত হয়। বইমেলা উপলক্ষে পূর্বঘোষিত পুরস্কারের পাশাপাশি লেখককে নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশিত বই জমা দেয়া সাপেক্ষে বাংলাভাষার একজন অভিবাসী লেখককেও পুরস্কৃত করা হবে। এই পুরস্কারের অর্থমূল্যও প্রদান করবেন জিএফবি গ্রুপ’। উল্লেখ্য গত ৩ বছের ধরে মুক্তধারা ফাউন্ডেশন বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য একজনকে আজীবন সম্মাননা প্রদাণ করে আসছে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV