এবার বিখ্যাত টাইম ম্যাগাজিনের পারসন অব দ্য ইয়ার একদল সাংবাদিক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : এবার যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ র্নিাচিত হয়েছেন সৌদি আরবের নিহত সাংবাদিক জামাল খাসোগি ও বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন (৩২) ও কাইওয়া সোয়ে ও (২৮) সহ বেশ কিছু সাংবাদিক। মঙ্গলবার টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। তারা এ ঘোষণা দিয়ে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদের শিরোনাম করেছে ‘দ্য গার্ডিয়ানস অ্যান্ড দ্য ওয়ার অন ট্রুথ’। এর মধ্যে সাংবাদিক জামাল খাসোগিকে ২রা অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি আরবের কনসুলেটের ভিতরে হত্যা করা হয় নৃশংসভাবে। অভিযোগ আছে, এ হত্যায় সরাসরি জড়িত সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তবে সৌদি আরব এমন অভিযোগ জোর দিয়ে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর নৃশংসতার অনুসন্ধান করতে গিয়ে কর্তৃপক্ষের হাতে বন্দি হন সাংবাদিক ওয়া লোন এবং কাইওয়া সোয়ে ও। তাদেরকে জেল দেয়া হয়েছে। এর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় কড়া নিন্দা জানিয়েছে।
ফিলিপাইনে সংবাদ বিষয়ক সাইট ‘র্যাপলার’-এর প্রতিষ্ঠাতা মারিয়া রেসা। তাকেও এ তালিকায় রাখা হয়েছে। ওই সাইটটিতে দেশের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তের কড়া সমালোচনা করা হয়। সরকার ও প্রযুক্তিগত সুবিধা উভয় দিক থেকে গুরুত্বপূর্ণ গণতন্ত্রের চর্চা যখন হুমকির মুখে তখন যুক্তরাষ্ট্রের ৯৫ বছর বয়সী টাইম ম্যাগাজিন এবার সাংবাদিকদের বেছে নিয়েছে এ সম্পান দিতে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!