Wednesday, 28 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

টাইমের বর্ষসেরা ব্যক্তিত্বের তালিকায় বাংলাদেশী আলোকচিত্রী শহিদুল আলম

অনলাইন ডেস্ক পঠিত: 99 বার

প্রকাশিত: December 12, 2018 | 7:31 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সদ্য কারামুক্ত বাংলাদেশী আলোকচিত্রী শহিদুল আলমসহ বিশ্বের এক একদল নির্যাতিত সাংবাদিককে ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম ম্যাগাজিন। এই তালিকায় শহিদুল আলমের পাশাপাশি তুরস্কে খুন হওয়া ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি ও মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের খবর প্রকাশের দায়ে দন্ডপ্রাপ্ত রয়টার্সের দুই সাংবাদিকও রয়েছেন। টাইম ম্যাগাজিনে শহিদুল আলমের বিষয়ে বলা হয়েছে, গত আগস্টে বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে সাক্ষাৎকার দেওয়ার অভিযোগে শহীদুল আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শতাধিক দিন কারাগারে আটকে রাখা হয়। বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন। দোষী সাব্যস্ত হলে তিনি সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারাদন্ডের মুখোমুখি হতে পারেন। এরপরও তিনি ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশের নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের কথা ভাবছেন। নির্বাচনে কারচুপির আশঙ্কা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে টাইমকে জানিয়েছেন শহিদুল আলম।

টাইমের বর্ষসেরার ব্যক্তিত্বের তালিকায় আরো রয়েছেন ফিলিপাইনের গণমাধ্যম র‌্যাপলারের প্রতিষ্ঠাতা মারিয়া রেসা, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের আনাপোলিসের সংবাদপত্র ক্যাপিটাল গেজেটের সংবাদকর্মীরাও।
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের সমালোচক হিসেবে র‌্যাপলারের পরিচিতি রয়েছে। আর ক্যাপিটাল গেজেটের কার্যালয়ে গত জুনে বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হন। তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর গত ২ অক্টোবর খুন হন সৌদি রাজপরিবারের কড়া সমালোচক ও ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক খাসোগি। আর মিয়ানমারে রোহিঙ্গা হত্যার সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার হন রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সোয়ে ওউ। রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গের দায়ে তাঁদের দ- দিয়েছেন দেশটির আদালত। এদের সঙ্গেই শহিদুল আলমকে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে নির্বাচন করা হয়েছে। 
মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ