Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে গান, কবিতার আর স্মৃতিচারণে গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের জন্মবার্ষিকী পালন

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: December 12, 2018 | 8:39 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: গৌরীপ্রসন্ন মজুমদার স্মরণ সংসদ, নিউইয়র্ক উপমহাদেশের গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের জন্মবার্ষিকী উদযাপন করেছে। স্থানীয় সময় ৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে গান ও কবিতার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট গোপাল সান্যালের সঞ্চালনায় অনুষ্ঠানে ছিলেন নিউইয়র্ক প্রবাসী কবি, সাহিত্যিক, সাংবাদিক, কণ্ঠশিল্পীসহ নানা শ্রেণি-পেশার মানুষেরা।

অনুষ্ঠানে আবৃত্তি শিল্পী মুমু আনসারী গৌরীপ্রসন্ন মজুমদারের অনেকগুলো বিখ্যাত গানের উল্লেখ করে তার সংক্ষিপ্ত জীবন পরিচয় তুলে ধরেন। বক্তব্য দেন সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস, মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, কবি শামস আল মমীন, আলোকচিত্রী ওবায়দুল্লাহ মামুন, সাংবাদিক ইব্রাহীম চৌধুরী, লেখক আহমেদ মাযহার, সাংবাদিক মুজাহিদ আনসারী, কামাল হোসেন মিঠু, মোশাররফ হোসেন, অধ্যাপিকা হুসনে আরা বেগম, শিতাংশু গুহ, শুভ রায় প্রমুখ।

বক্তারা উল্লেখ করেন, গৌরীপ্রসন্ন মজুমদার ১৯২৫ সালে ৫ ডিসেম্বর পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে জন্ম নেন ‘গানের মাধ্যমে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গৌরীপ্রসন্ন মজুমদার যে অবদান রেখেছেন তা অনস্বীকার্য। তার অবদানকে স্মরণ করতে এবং নতুন প্রজন্মকে এই মহান শিল্পীর অবদানের কথা জানাতে তার জন্মস্থান পাবনায় স্মৃতি রক্ষা খুবই জরুরি বলেও অভিমত পোষণ করেন তারা।

৭১ এর কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় তার প্রায় ঘণ্টাব্যাপী দীর্ঘ স্মৃতিতে গৌরীপ্রসন্নকে তুলে ধরেন। একাত্তরে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের পরিচয়ের সূত্রে স্বল্প সময়ের মধ্যে কীভাবে গৌরীপ্রসন্ন তাকে স্নেহের বন্ধনে আবদ্ধ করেছিলেন এবং বাংলাদেশের প্রতি তার অসীম ভালোবাসার কথাও উল্লেখ করেন তিনি।

সঙ্গীত পর্বে যোগ দেন ৭১ এর কণ্ঠযোদ্ধা শহীদ হাসান এবং শুরু করেন গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারের ‘শোনো একটি মজিবরের কণ্ঠ থেকে লক্ষ মজিবরের কণ্ঠে সুরের ধ্বনি প্রতিধ্বনি’- গান দিয়ে। আর শেষ করেন ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ দিয়ে।

উল্লেখ্য, এই গানটি ২০০৪ সালে বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানে ঠাঁই পেয়েছিল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV