বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেওকে কংগ্রেসম্যানের চিঠি, স্টেট ডিপার্টমেন্টকে লক্ষ্য রাখার অনুরোধ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে চিঠি দিয়েছেন ক্ষমতাসীন রিপাবলিকান দলের কংগ্রেসম্যান জো উইলসন। চিঠিতে তিনি একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচনের আশা প্রকাশ করে এর দিকে স্টেট ডিপার্টমেন্টকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করেন।
চিঠিতে তিনি বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনে মার্কিন প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে বা নিতে যাচ্ছে তা ভালভাবে পর্যবেক্ষণ করতে হবে। গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা ছাড়া এখানে রাজনৈতিক সহিংসতা, অর্থনৈতিক দৈন্যদশা ও দরিদ্যতার অবসান হবে না। এটাও নিশ্চিত করতে হবে যে, সরকারি হস্তক্ষেপ ছাড়াই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যথাযথ প্রক্রিয়ায় চলতে পারছে এবং উন্নতি লাভ করছে। রাজনৈতিক বিরোধী দল হল প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি। অবশ্যই এটিকে জিইয়ে রাখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বলে ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে। বিএনপি’র এই উদ্যোগটি অবশ্যই আশা জাগানোর মতো।
অপরদিকে, মানবাধিকার সংস্থা সম্প্রতি দেশের বর্তমান অবস্থার ওপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে উদ্বেগের বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। তার মধ্যে প্রধান উদ্বেগের কারণ হল, ক্ষমতাসীন সরকার বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলোকে আসন্ন নির্বাচনে অবাধে অংশগ্রহে বাধা দিচ্ছে।
ক্ষমতাসীন দল একটি অবাধ, সুষ্ঠু, বিশ^াসযোগ্য ও অংশগ্রহনমূলক নির্বাচনের আয়োজন করবে বলে আশা করছি। তবে সরকারের চলমান নীতিতে আমি বেশ উদ্বিগ্ন। বিরোধী নেতাকর্মীদের অবাদে গ্রেফতার, আইন বহির্ভুত হয়রানি, সাংবাদিকদের আটকের ঘটনার মধ্য দিয়ে ইতোমধ্যেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে মূল্যবোধের অভিন্নতার জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় একে অপরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে সততার সাথে খোলাখোলি আলোচনা করতে পারে। তাই মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাছে জানতে চাই যে, কিভাবে বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা যায়।
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে সকল দলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








