Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বর্ণাঢ্য অভিষেক

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: December 12, 2018 | 4:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: আমেরিকা- বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও বিশিষ্টজনরা বলেছেন, সমাজের অসংগতি দূর করতে, সমাজকে পরিবর্তন করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন সাংবাদিকরা। দুনিয়াব্যাপী সাংবাদিকরা গণতন্ত্রের অতন্দ্র প্রহরীর মত কাজ করছেন। তবে তারা ঐক্যবদ্ধ থাকলে অনেক অজেয়কে জয় করা যেত। স্থানীয় সময় ১১ ডিসেম্বর মঙ্গলার রাতে নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে আয়োজিত এ বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় ও নন্দিত সংগীতশিল্পী সুবির নন্দী। নিউইয়র্কের দুই সংগীত শিল্পী রানু নেওয়াজ এবং শাহ মাহবুবও সংগীত পরিবেশন করেন।আমেরিকা- বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক দেশকন্ঠ সম্পাদক দর্র্পণ কবীর অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আজকালের নির্বাহী সম্পাদক শাহাব উদ্দিন সাগর।

সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কুইন্স বোরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ বলেন, সাংবাদিকরা মানুষের ঘরের ভেতরে প্রবেশ করতে পারেন। তাদেরকে মানুষ বিশ্বাস করে। সেই দায়িত্ব তারা নিষ্ঠার সঙ্গে পালন করছেন। তিনি জানান, নিউইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা ভাস্কর্য স্থাপনের জন্যে এরই মধ্যে ১ দশমিক ৫ মিলিয়ন ডলার অনুমোদন দেয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক এবং প্রকাশক, জেবিবি’র সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, সাপ্তাহিক আজকালের সম্পাদক মনজুর আহমদ, নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ওয়াজেদ এ খান, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহাফুজুর রহমান, কলামিস্ট মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, কমিউনিটি এক্টিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়ার এবং আবদুর রশিদ প্রমুখ।

সাংবাদিকরা জনগণের বন্ধু, তারা সত্য উদ্ঘাটন করেন এবং তা মানুষের কাছে তুলে ধরেন। এ কারণেই অনেক অন্যায়-অবিচার রুখে দেওয়া সম্ভব হচ্ছে বলে মন্তব্য করেছেন বক্তারা। অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালনেরও তাগিদ দেয়া হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV