প্রেসিডেন্ট ট্রাম্পের কাজ অনুমোদন করে ৪৬ শতাংশ মার্কিনী: ফক্স নির্বাচনী জরিপ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফক্স নির্বাচনী জরিপে প্রেসিডেন্ট ট্রাম্প সঠিক কাজটি করছেন এমন মত দিয়েছে ৪৬ শতাংশ মার্কিন নাগরিক। এ জরিপে ৫৫ শতাংশ বলছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এ বছরের শুরু থেকে সংকটের দিকে ধারাবাহিকভাবে পতিত হচ্ছে। বুধবার মার্কিন মিডিয়া ফক্স নির্বাচনী এ জরিপ ফলাফল প্রকাশিত হয়।
তবে জরিপে মার্কিন অর্থনীতি সঠিকভাবেই পরিচালনা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প এমন মত দিয়েছেন ৫০ শতাংশ। এক্ষেত্রে ৪৩ শতাংশ বলছেন, অর্থনীতিতে তিনি সঠিক সিদ্ধান্ত নেননি। সীমান্ত নিরাপত্তা রক্ষায় ৪৬ শতাংশ রয়েছেন ট্রাম্পের পক্ষে কিন্তু ৪৯ শতাংশ মনে করছেন তিনি সঠিক দায়িত্ব পালন করছেন না। অভিভাসন প্রশ্নে অভিমত পড়েছে ট্রাম্পের পক্ষে ৪৩ ও বিপক্ষে ৫৩ শতাংশ। স্বাস্থ্যসেবায় ট্রাম্পের ভূমিকাকে সমর্থন দিয়েছে মাত্র ৩৩ ভাগ মার্কিন নাগরিক। ৫৬ শতাংশ স্বাস্থ্যসেবা খাতে ট্রাম্পের অবস্থানের বিরুদ্ধে।
মার্কিন নির্বাচনে রুশ প্রভাব বা জড়িত থাকার অভিযোগের বিষয়ে ট্রাম্পের অবস্থান সম্পর্কে ৪৮ শতাংশ বলছেন প্রেসিডেন্ট নিজেই বিষয়টি সমনব্য় করেছেন। ৩৭ শতাংশ মনে করেন বিষয়টি নিয়ে রুশদের সঙ্গে সমন্বয়ে ট্রাম্প জড়িত ছিলেন না। কিন্তু ৫১ শতাংশ সন্দেহ করছেন, ট্রাম্পের বিশেষ পরামর্শক রবার্ট মুলার প্রেসিডেন্টের সঠিক ভূমিকাটি উদঘাটন করতে পারবেন।
এদিকে ডেমোক্রেট রাজনীতিবিদ ক্রিস অ্যান্ডারসন যিনি রিপাবলিকান রাজনীতিবিদ ড্যারন শও’এর সঙ্গে এ জরিপ পরিচালনায় যুক্ত ছিলেন, তিনি বলেন, আগামী বছর প্রেসিডেন্ট ট্রাম্প বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় পড়বেন। কারণ যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








