Wednesday, 28 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশি নাজমাকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: December 13, 2018 | 8:47 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে বাংলাদেশি নাজমা খানম (৬০) কে ছুরিকাঘাতে হত্যার দায়ে ইয়োনাতান গেলভেজ-ম্যারিন (২৫) এর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ১১ ডিসেম্বর কুইন্স সুপ্রিম কোর্টের জজ মাইকেল বি এলোইস এ রায় ঘোষণা করেন।

উল্লেখ্য, একই আদালতে গত ২৬ অক্টোবর এই ঘাতককে সেকেন্ড ডিগ্রির মার্ডার, ছিনতাইয়ের চেষ্টা এবং বেআইনি অস্ত্র বহনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এর সিদ্ধান্ত দেয়া হয় সপ্তাহব্যাপী জুরি ট্রায়ালের পর। দণ্ড প্রদানের তথ্য জানান কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নী রিচার্ড এ ব্রাউন। তিনি এ সময় উল্লেখ করেন, ২০১৬ সালের ৩১ আগস্ট সন্ধ্যা সোয়া ৯টায় স্বামী শামসুল আলম খানের (৬৭) সাথে পায়ে হেঁটে জ্যামাইকার হিলসাইড এভিনিউ থেকে নরম্যাল রোড ধরে বাসায় ফেরার সময় দুর্বৃত্ত কর্তৃক আক্রান্ত হন। সে সময় তার স্বামী অর্ধশত ফুট আগে হাঁটছিলেন। আবছা অন্ধকারে দুর্বৃত্তটি তার কাছে যা আছে সব দিয়ে দিতে বলে। নাজমা খানম তা দিতে অস্বীকার করলেই বুকে ছুরিকাঘাত করা হয়। এক পর্যায়ে ইয়োনাতান পালাতে সক্ষম হয়। নাজমা খানমের আর্ত-চিৎকারে তার স্বামী কাছে গিয়েই হতভম্ব হন এবং ৯১১ এ ফোন করেন। তাকে নেয়া হয় নিকটস্থ কুইন্স হাসপাতালে। জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ৩ দিন পর পুলিশ ঘাতককে গ্রেফতারে সক্ষম হয়।

ডিস্ট্রিক্ট এটর্নি ব্রাউন বলেন, এমন বর্বরোচিত ঘটনা দ্বিতীয়টি হতে পারে না। এজন্যে ঘাতককে সর্বোচ্চ শাস্তি দেয়া হয়েছে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ