ফার্স্টলেডি হওয়া জীবনের কঠিন অংশ : সাক্ষাতকারে মেলানিয়া
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প এক সাক্ষাতকারে বলেছেন তার জীবনে ফার্স্টলেডি হওয়াটাই সবচেয়ে কঠিন ব্যাপার। আর কঠোরতম অংশ হচ্ছে সেই সব মানুষ যারা তার স্বামীকে নিয়ে বিস্ফোরণ ঘটে এমন বক্তব্য দিয়েছে। আর তারাই সুযোগসন্ধানী যারা আমার নাম, আমার পারিবারিক নাম ব্যবহার করে ফায়দা লোটে। তারা সাংবাদই হোক, লেখক কিংবা কৌতুক অভিনেতাই হোক। স্টার ইউকে
ফক্স নিউজকে দেয়া খোলামেলা সাক্ষাতকারে মেলানিয়া আরো বলেন, ট্রাম্প পরিবার মিডিয়ার প্রতিদিনের টার্গেট। কিন্তু তা কোনো বিষয় নয়। সমস্যা হচ্ছে তারা যা লেখে তা সঠিক নয়। এবং আমি প্রতিদিন এধরনের সমালোচনার জন্যে তৈরি থাকি। কিন্তু এসব অভিযোগ যে সত্যি তা বিশ^াস করি না। আমি জানি কোনটি আসলে সত্যি।
মেলানিয়া বলেন, আমি জানি সমালোচনা আমার প্রাপ্য। তা সে সাধারণ মানুষ হোক আর মিডিয়াই হোক। কিন্তু আমি তাই করব যা সঠিক এবং আমার দেশ ও মানুষ জন্যে কল্যাণ বয়ে আনবে।
স্বামীকে নিয়ে মন্তব্যে মেলানিয়া মর্মাহত হন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মার্কিন ফার্স্টলেডি জানান, এজন্যেই আমি বলি সত্যের ওপর স্থির থাকা এবং কেউ কিছু বললে তা শোনা এবং সিদ্ধান্ত নেয়ার আগে ভাবা উচিত কোনটি সত্যি ও কোনটি মিথ্যা এবং প্রতিদিন এভাবেই জীবনকে অর্থবহ করে তোলা উচিত।
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights