একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টারের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
স্বীকৃতি বড়ুয়া, নিউইয়র্কঃ বিনম্র শ্রদ্ধায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টারের উদ্যোগে পালিত হল শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৪ই ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকা হিল সাইড এভিনিউতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দ।
প্রদীপ প্রজ্বলনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি ফাহিম রেজা নূর, যিনি নিজেও ১৯৭১ সালে হারিয়েছেন পিতা সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনকে, বলেন ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনী ও দেশীয় রাজাকার, আলবদররা যে উদ্দেশ্য নিয়ে পরিকল্পিতভাবে আমার পিতাসহ বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, আজ তাদের সে উদ্দেশ্য সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কারণ সকল ঘাত প্রতিঘাতকে পিছনে ফেলে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার দিকে এবং আমি বিশ্বাস করি একটি রাজাকারমুক্ত সংসদ গড়ার লক্ষ্যে আমাদের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষের দলকেই আগামী নির্বাচনে নির্বাচিত করবে।
এর পরে সমবেত সবাই কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসানের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান শেষ করেন। প্রদীপ প্রজ্বলনে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মনির হোসেন, মুক্তিযোদ্ধা ওমর ফারুক খসরু, মুক্তিযোদ্ধা শরাফ সরকার, মূলধারার রাজনীতিবিদ মোরশেদ আলম, রাজনীতিবিদ তৈয়বুর রহমান টনি, বাচিক শিল্পী মুমু আনসারী, প্রাক্তন ছাত্রও নেতা ও কলামিস্ট কামাল হোসেন মিঠু, শহীদ বুদ্ধিজীবী সিরাজুদ্দীন হোসেনের সন্তান শাহীদ রেজা নুর, রাজনীতিবিদ ইসমাইল হোসেন স্বপন, সমীর ফারুক সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টারের সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!