Wednesday, 28 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে উল্লাপাড়া সোসাইটির সাধারণ সভা ২৬ জানুয়ারী

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: December 15, 2018 | 5:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বৃহত্তম সামাজিক সংগঠন উল্লাহপাড়া সোসাইটি অব ইউএস ইন্ক এর এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় গত পহেলা ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় জ্যাকসন্ হাইটস্ এর তিতাস রেষ্টুরেন্টে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ রাকিবুজ্জামানখান (তনু) এবং পরিচালনা করেন সাধারন সম্পাদক মোঃ রকিবুল ইসলাম। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মো: মসিতুল্লাহ্ মাসুম সভায় আলোচ্য বিষয়ে ছিল: সদস্য নবায়ন ২০১৯-২০২০, সাধারন সভা ও বিবিধ।
সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে আগামী ৩১শে ডিসেম্বর সদস্য ফর্ম জমা দেয়ার শেষ তারিখ নির্ধারন করা হয়। সাধারন সদস্য ফি দুই বৎসরের জন্য ১০ ডলার। এবং আজীবন সদস্য ফি ৩০০ ডলার। আগামী ২৬ শে জানুয়ারীতে সাধারণ সভার নেওয়া হয়। সাধারন সভায় নতুন কমিটি গঠনের জন্য একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে। এ ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। নর্থ বেঙ্গল ফাউন্ডেশন কতৃক আয়োজিত মহান বিজয় দিবস অনুষ্ঠানে অংশগ্রহনের সিদ্ধান্ত হয়।
সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য পরামর্শমূলক বক্তব্য রাখেন উপদেষ্টা প্রকৌশলী এইচ. এম শহিদ, মোনোয়ারুল ইসলাম, মাসুদ পারভেজ, ইঞ্জিঃ সামসুল ইসলাম, আলহাজ্ব আব্দুল হালিম, মোঃ শফিউল আলম, ইবনে জুবাইয়ের, জহুরুল ইসলাম, সিদ্দিকুর রহমান লিটন ও টিপু সুলতান। সভায় উপস্থিত ছিলেন মোঃ মোতাহের হোসেন, আশরাফুল ইসলাম, এলাহী তালুকদার, কামরুজ্জামান লাবলু, মোখলেছুর রহমান (লেবু), এ কে এম লাবলু, আল আমিন, নুরুন নবী পলাশ ও স্বাগতম চৌধুরী।
সভাপতি মোঃ রাকিবুজ্জামান খান (তনু) তার বক্তব্যে বৃহত্তর স্বার্থে সবাইকে ভেদাভেদ ভুলে সংগঠনকে গতিশীল ও আরো শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ্য থাকার অনুরোধ জানিয়ে বলেন, যথাসময়ের মধ্যেই নতুন নতুন কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। যে সমস্ত সদস্য ৩১ শে ডিসেম্বরের মধ্যে ফি জমা দিয়ে সদস্য হবেন, তারাই ভোট দিতে পারবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ