Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

“শেখ হাসিনার সরকার বার বার দরকার” শ্লোগানে কানেকটিকাট আওয়ামীলীগের বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: December 16, 2018 | 1:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : মহান বিজয় দিবস উদযাপন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কানেকটিকাট স্টেট আওয়ামীলীগের উদ্যোগে ১৫ই ডিসেম্বর শনিবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ম্যানচেস্টারের বেইমন্ট ইন হোটেলের বলরুমে আয়োজিত এ অনুষ্ঠান স্থল ছিল “শেখ হাসিনার সরকার বার বার দরকার” শ্লোগানে মুখরিত।


বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় প্রবাসীদের মিলনমেলায়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুনেদ এ খান। পরিচালনা করেন বদরুল এ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে নতুন প্রন্মের উদ্দেশ্যে ইংরেজীতে জাতির জনক বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর আলোকপাত করেন ডা. শওকত খান, নিজের লিখা “ডিসেম্বর বাঙালীর মাস” ও “তবু তরী বাইতে হবে” উপস্থাপন করেন মুক্তিযাদ্ধা ফারুক ওয়াহেদ, বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ময়নুল হক চৌধুরী হেলাল। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জিহাদুল হক জিহাদ, মোহাম্মদ রহমান (অপু), ডেভিড রোজারিও, সৈয়দ সাদিক, খোকন জায়গীরদার, শামীমা তরফদার, তাহমিনা জাফর, একেএম মেসবাহ, এমএ আজিজ, রাহিম এ খান ও যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন চৌধুরী। সভার সার্বিক সহযোগিতায় ছিলেন আহমেদ জিলু ও আব্দুল মোমিত (মামুন)। সভার শুরুতেই সম্মিলিতভাবে বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করেন উপস্থিত সবাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বরচিত কবিতা আবৃত্তি করেন হারুনুর রশিদ এবং কবি শামসুর রাহমানের কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী মোল্লা বাহাউদ্দিন পিয়াল। সবশেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিশু শিল্পী ফিহা আমীর, ভাষা সৈনিক সামসুল আলমের মেয়ে তাহমিনা জাফর ও তার মেয়ে, প্রবাসের বিশিষ্ট সংগীত শিল্পী শাহ মাহবুব। আলোচনা সভার পর পরই উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠান সফল করার জন্য উপস্থিত সবাইকে কানেকটিকাট স্টেট আওয়ামীলীগের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV