Wednesday, 28 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে এম সাইফুর রহমান স্মৃতি সংসদ গঠিত : সভাপতি লায়েক সম্পাদক আহবাব

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: December 17, 2018 | 6:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে এম সাইফুর রহমান স্মৃতি সংসদ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। মৌলভীবাজারের সাবেক ছাত্র নেতা বিশিষ্ট সমাজসেবী লায়েক তরফদারকে সভাপতি এবং সিলেট জেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক সাবেক ছাত্রনেতা আহবাব চৌধুরী খোকনকে সাধারণ সম্পাদক করে নব গঠিত সাইফুর রহমান স্মৃতি সংসদের ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ই ডিসেম্বর রোববার নিউইয়র্কে ব্রঙ্কসের আল আকসা রেষ্টুরেন্ট পার্টি হলে জাতীয়তাবাদী সমর্থক সর্বস্থরের সিলেটবাসীর এক সভায় এ কমিটি গঠন করা হয়।


সভায় বলা হয়, সিলেটের কৃতি সন্তান, সিলেটের উন্নয়নের রূপকার প্রাক্তণ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির অন্যতম প্রতিষ্ঠাকালীন নেতা মমরহুম এম সাইফুর রহমানের স্মৃতি ধরে রাখতে সাইফুর রহমান স্মৃতি সংসদ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। সাইফুর রহমান স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটির নাম পরে ঘোষণা করা হবে বলে সভায় জানান হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ