Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, শান্তিপূর্ণ নির্বাচনের আশা

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: December 17, 2018 | 7:00 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাতে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র আশা করে বাংলাদেশে ৩০শে ডিসেম্বরের নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ হবে। ওই নির্বাচন সরজমিন পর্যবেক্ষণে ৩২ জন মার্কিন পর্যবেক্ষক ঢাকা আসছেন। তাছাড়া ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ১১টি দলও ভোট-পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি। গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে যান রবার্ট মিলার। প্রায় ঘণ্টাব্যাপী সাক্ষাৎ-বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে সাংবাদিকদের জানান, রাষ্ট্রদূত মিলার প্রধানমন্ত্রীকে বলেছেন, তার দেশ আশা করে আগামী ৩০শে ডিসেম্বর বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। 

প্রেস সচিব বলেন, এ সময় প্রধানমন্ত্রী দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার দলের সংগ্রামের প্রসঙ্গ তুলেন। বলেন, বাংলাদেশের ৪৭ বছরের রাজনীতির ইতিহাসে একমাত্র আওয়ামী লীগই ২০০১ সালের নির্বাচনের পরে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল। টানা ১০ বছর ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০১৪ সালের নির্বাচনের আগে তার সরকার তৎকালীন বিরোধী দলকে নির্বাচনকালীন সরকারের কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের আমন্ত্রণ জানিয়েছিল। মানবজমিন 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV